শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

হাওর বিলাসের জলযাত্রা



হাওর বিলাসের জলযাত্রা
স্মৃতি হিসাবে ছবিগুলো রাখলাম

হাওরের বুকে গাছগাছালি অসাধারণ লাগে

নৌকার মধ্যে একটি স্মৃতি 

টাঙ্গুয়ার হাওরের সাঁতার কাটা

হাওরের বুকে গাছগাছালি 

নৌকার আগায় (গলই-এ) বসে একটি পোজ

লাকমাছড়ার পাহাড়ের পাদদেশে 

ঝিঝি বৃষ্টির মধ্যে একটি ক্লিক

লামকাছড়ার পাথরে বসে পিছনে ঝুলন্ত ব্রিজ

বাংলার প্রকৃতি যেন এক অনন্য শিল্পী। নদী, হাওর, পাহাড়, গাছগাছালি, রোদ্দুর আর বৃষ্টির ঝরনা—সব মিলিয়ে আঁকেন অসাধারণ ক্যানভাস। সেই ক্যানভাসে পা রেখেছিলাম আমরা, হাওর বিলাসের জলযাত্রায়।

মেঘবৃষ্টি উপেক্ষা করে পথচলা

বাদ ফজর। চারপাশে মেঘ আর টুপটাপ বৃষ্টির শব্দ। অথচ আবহাওয়া উপেক্ষা করে আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বাণীপুর জয়নগর (সুনামগঞ্জ সদর থানা) রওনা হলাম। সাথে দূরের কাছের প্রিয়ভাইরা, যাদের সান্নিধ্যে ভ্রমণ আরও আনন্দময় হয়ে উঠেছিল।

সকালের নাশতায় ছিল গরম গরম খিচুড়ি ভুনা। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বসে সেই খাবার যেন আলাদা স্বাদ এনে দিলো—যা কেবল ভ্রমণপিপাসুরাই বুঝতে পারে।

বৃষ্টিবিলাসের আনন্দ

বাদ জুমা। আকাশের কালো মেঘ সরে গিয়ে উঁকি দিলো সোনালি রোদ। সেদিন ভ্রমণ শুধু ভ্রমণ ছিল না, হয়ে উঠেছিল বৃষ্টিবিলাস। দীর্ঘদিন পর প্রকৃতির বুকে ভিজে ভিজে যে আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হলো, শৈশব যেন আবার ফিরে এসেছে।

টাঙুয়ার হাওর ও নিলাদ্রীর মোহ

টাঙুয়ার হাওরের বিস্তৃত জলরাশি, গাছগাছালির সবুজ ছায়া আর ওয়াচ-টাওয়ার থেকে দেখা সীমাহীন দৃশ্য মনকে মুগ্ধ করলো। কালো, স্বচ্ছ ও শীতল পানিতে সাঁতার কেটে প্রাণ জুড়িয়ে গেলো। দুপুরে পোলাও আর মজার তরকারি খেয়ে ভ্রমণের স্বাদ আরও বেড়ে গেলো।

এরপর গিয়েছিলাম নিলাদ্রী লেকে। সবুজ পানির গভীর শান্তি, চারপাশের উঁচুনিচু টিলা আর ঘন সবুজে ঢাকা প্রকৃতি—সব মিলে এক পরিপূর্ণ সৌন্দর্য। মনে হলো, প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে রেখেছে এই লেককে।

সীমান্তের টানে লাকমাছড়া

লাকমাছড়ার ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য চোখে ধরে রাখার মতো। ভারত-বাংলাদেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে স্বচ্ছ পানির ধারা, পাথরের মেলা আর চারপাশের নৈসর্গিক সৌন্দর্য আমাদের মনে অমলিন স্মৃতি গড়ে দিলো।

সন্ধ্যার ঝালমুড়ি পার্টি

দিন শেষে সন্ধ্যা নামতেই জমলো ঝালমুড়ি পার্টি। হাতে ঝালমুড়ির ঠোঙা, চারপাশে গল্প-আড্ডা আর ভ্রমণের অভিজ্ঞতা ভাগাভাগি—সেই সময়টুকুও হয়ে উঠলো ভ্রমণের অংশ।

চাঁদের আলোয় ফেরা

সবশেষে ফেরার আনন্দ ছিল একেবারেই ভিন্ন। রাতের হাওরে নৌকা ছুটে চলল হাওর পেরিয়ে গাঙ দিয়ে। দুপাশে গ্রামের নিস্তব্ধতা, চাঁদের আলোয় ঝলমলে পানি আর হিমেল হাওয়া—সব মিলিয়ে ছিল অপূর্ব এক দৃশ্য। সেই মুহূর্তে ভ্রমণের সমস্ত ক্লান্তি মিলিয়ে গিয়ে হৃদয়ে জমে রইলো কেবল শান্তির আবেশ।

শেষকথা

এই হাওর বিলাসের জলযাত্রা আমাদের জন্য কেবল ভ্রমণ নয়, ছিল আত্মাকে নাড়া দেওয়ার মতো এক অভিজ্ঞতা। বাংলার প্রকৃতি সত্যিই অফুরন্ত সৌন্দর্যে ভরপুর। যে কেউ একবার এ হাওরে ঘুরতে এলে তার মনে প্রকৃতিকে আরও ভালোবাসার অনুপ্রেরণা জাগবে।


পাঁচ সেপ্টেম্বর দুই'হাজার পঁচিশ। 



বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

কেন তিনি জাতীয় কবি। বিদ্রোহী কবি। সাম্যের কবি।

কেন তিনি বিদ্রোহী 'কবি?

কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে পথে নেমেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা যুগে যুগে কোটি তরুণকে দিয়েছে সাহস। তাই বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত।

.

কেন তিনি জাতীয় কবি?

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে সর্বভারতীয় বাঙালিদের পক্ষ থেকে কবিকে 'জাতীয় কবি' হিসেবে ঘোষণা করা হয়।

.

কেন তিনি সাম্যের কবি?

কবি তার কবিতার মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে চেয়েছেন। সকল মানুষকে শুধু মানুষ পরিচয়ে দেখতে চেয়েছেন। তাই তিনি সাম্যের কবি।

.

বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।


বাঙালির আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা চির বিদ্রোহী এ কবির ১২৪তম জন্তজয়ন্তী আজ।


১২৪তম জন্মবার্ষিকীতে জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। 

-আশরাফ আলী সুমন 


বুধবার, ২ জুন, ২০২১

হে নফস!


হে নসফ!
আশরাফ আলী সুমন 

ছোট্ট একটি নসিহত। জীবন পরিবর্তন জন্য লম্বা ছোড়া কথার জীবন তেমন নেই। আপনার দিলে ছোট একটি নসিহায় দাগ করতে পারে যদি তাকে আপনার হৃদয়ে ঈমানের এক বিন্দু নুর। তেমনি একটি নসিহা। নিজেকে সংশোধনের জন্য এটি। নিজেকে নিজে প্রশ্ন করুন। একটু ভাবুন নসিহাটি শুনে। দেখবেন ইনশাআল্লাহ পরিবর্তন আসবে।

অধীনস্হদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত?


 

আমাদের সেবক, কর্মচারী বা অধীনস্হ যেই আছে তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। এক্ষেত্রে আমরা অনুসরণ করবো সর্বচেষ্ট মানুষকে। আর তিনি হলেন রাসুল সাঃ তার আচরণ কেমন ছিলো অধীনস্হদের সাথে? জানতে হলে আপনাকে  পুরো ভিডিওটা দেখতে হবে।

#অধীনস্হদের_সাথে_আমাদের_আচরণ_কেমন_হওয়া_উচিত?
#আশরাফ_আলী_সুমন

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

অতিথিকথনঃ ‘ছোট্ট বুকে অনেক ব্যাথা’


বিসমিল্লাহির রহমানীর রহীম।

. 

ছোটবেলায় আইক্রিমওয়ালার টুন-টুন-টিন-টুন ঘন্টার আওয়াজে পিছু পিছু ছুটে চলা। লাল আইসক্রিমে ঠোঁট লাল করা।পড়ন্ত বিকেলে মুক্ত বাতাসে স্বাধীন মনে ঘুড়ি উঠানো। পড়ার মাঠে ফুটবল-ক্রিকেট খেলা। 

ইচ্ছে করে উড়ে যাওয়া এরোপ্লেন দেখে পাইলট হতে । ফেরিওয়ালার ঝুড়িতে রঙবেরঙের পসরা দেখে পথে পথে ঘুরে ফেরি করতে ইচ্ছে করে। দাদার রেডিওর সমস্ত পার্টস খুলে- আর না লাগাতে পেরে স্টোর রুমে লুকিয়ে রেখে ভবিষৎ সায়েন্টিস্ট প্রস্তুতি নিচ্ছে দুনিয়া জয়ের। স্কুল ম্যাগাজিনে নিজের প্রথম প্রকাশিত লেখা ভবিষৎ সাহিত্যিকের ক্ষুদে বুকটা ভরিয়ে তুলছে- সেই সময়ই কিছু শিশুকে মুখোমুখি হতে কুৎসিত অন্ধকারের।

.

বিনা অপরাধে রঙিন নিষ্পাপ স্বপ্নগুলো হারিয়ে যায় দুঃস্বপ্নের ভীড়ে। জীবনটা হয়ে ওঠে বিভীষিকাময়। ক্লাস ওয়ান পড়ুয়া মেয়েটি টিচারের কাছে পড়তে যেতে চাচ্ছে না। তার অভিযোগ টিচার তাকে ব্যথা দেয়।

বাবা-মা ধমক দিয়ে পাঠালেন।

তারা বললেন, ‘এসব তোমার ফাঁকি দেওয়ার ছল!’ চোখ মুছে শিশুটি টিচারের কাছে পড়তে বসলো। সে

জানে না কেন স্যার তাকে কিছু জায়গায় এভাবে ছোঁয়।

.

গৃহকর্ত্রীর দূর-সম্পর্কের ভাই এসেছে বাসায়। দুপুরবেলা তারই হেফাযতে দশ বছরের কাজের মেয়েটিকে রেখে গৃহকর্ত্রী গেছেন শপিংয়ে। ……

লোকটা মেয়েটিকে হুমকি দিলো কাউকে কিছু বললে মেরে লাশ বানিয়ে ফেলবে।

.

সাত বছরের ফুটফুটে ছেলেটাও বুঝতে পারলো না চাচ্চু তার সাথে বারবার এমন করছে কেন। চাচ্চু বলেছে এটা একটা সিক্রেট মজার খেলা- কাউকে বলা যাবে না। কিন্তু তার খুব কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে। আম্মু-আব্বুকে কি তার বলা উচিত? যদি তারা বিশ্বাস না করে? ওকেই পঁচা ভাবে? আচ্ছা, চাচা তো খুব ভালো, তাকে কত কি মজার খেলনা দেয়- কত গল্প করে! বলে দিলে কি চাচা আর কখনো ওকে আদর করবে না? সে কীভাবে বলবে আম্মু-আব্বুকে?

.

 মায়ের বুকে মুখ লুকিয়ে মায়াবতী কন্যাশিশুটি যখন বলে উঠলো গ্রামের বাড়ি বেড়াতে এসে তার সাথে কী নির্মম ঘটনাটা ঘটে গেছে, হতভম্ব মা মেয়ের চোখের জল মুছে বললেন, ‘চুপ করে থাকো, কাউকে বোলো না!’

.

কাকে আমরা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বলছি?

চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ (CSA) কে বলা যায়, “the imposition of sexual acts, or acts with sexual overtones, by one or more persons on a child (under 18)”– Save the children, CSA Draft Policy.


• শিশুর গোপন অঙ্গে অনাকাঙ্ক্ষিত স্পর্শ,

• শিশুকে কারো গোপনাঙ্গ ধরতে বলা,

•penetration of a child’s mouth with a penis,

• শিশুর পর্ন ছবি তোলা,

• শিশুকে পর্নোগ্রাফি দেখানো ,শিশুর সামনে নগ্ন হওয়া,

• শিশুদের পতিতাবৃত্তিতে ঢোকানো

• শিশুর সাথে বয়স অনুপযোগী sexual behavior নিয়ে আলোচনা,

• শিশুকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা (যা ছেলে বা মেয়ে শিশু যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে) ইত্যাদি। 

সুতরাং, কেবল ধর্ষণ নয়, শিশু-যৌননির্যাতন একটি ব্যাপক পরিসরের শব্দ।

.

শিশুর উপর প্রভাব-মানসিক বিষণ্নতা, সহিংস আচরণ, আত্মপীড়নমূলক কার্যকলাপ (নিজেকে

বিভিন্নভাবে কষ্ট দেওয়া), আত্মবিশ্বাসে ঘাটতি ও হীনমন্যতা, দুঃস্বপ্ন, অসামাজিক আচরণ,

সমবয়সীদের সাথে মিশতে না পারা, হঠাৎ হঠাৎ চমকে ওঠা, আত্মহত্যার প্রবণতা (কিশোর বয়েসীদের

ক্ষেত্রে), স্বাভাবিক মানসিক বিকাশে বাধা, শৈশবে যৌন নির্যাতনের শিকার শিশুদের যৌবনে সমকামী হওয়ার সম্ভাবনা থাকে। শারীরিকভাবে শিশু গুরুতর আহত হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে চিরতরে প্রজনন ক্ষমতা হারাতে পারে, নিউরোল্যজিকাল ড্যামেজ, দ্রুত ওজন কমে যাওয়া, রাতে বিছানা

ভেজানো ইত্যাদি।

.

কিছু তথ্য-উপাত্ত-

.

১৯০টি দেশের উপাত্ত নিয়ে তৈরি এক প্রতিবেদনে জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে বিশ্বে প্রতি দশ জনে একজন মেয়েশিশু ধর্ষিত অথবা যৌন নির্যাতনের শিকার হয়। WHO এর হিসেব মতে প্রতি বছর পৃথিবীতে প্রায় ৪০ মিলিয়ন শিশু যৌন নির্যাতনের শিকার হয়।

.

*ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের ২০০৭ সালের প্রতিবেদনে দেখা যায়, ভারতে ৫৩ ভাগ শিশু শৈশবে যৌন নিপীড়নের শিকার হয়।

.

*ব্রেকিং দ্যা সাইলেন্স- নামে একটি বেসরকারি সংস্থার একজন কর্মকতা রোকসানা সুলতানা বলেন,

‘বাংলাদেশের শতকরা নব্বইভাগ শিশু পারিবারিক গন্ডিতেই ধর্ষণ থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শসহ কোন না কোন যৌন নিপীড়নের শিকার হচ্ছে।’ 

.

*১৯৯৭ সালে তারা শৈশবে যৌন নির্যাতনের শিকার ৫০ জন ব্যক্তির সাক্ষাৎকার নেন, যার মধ্যে ৪৬ জনই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, পরিচিত মানুষদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। অর্থাৎ মাত্র ৪ জন শিশুর নির্যাতনকারী ছিলেন অপরিচিত ব্যক্তিরা।

.

*বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা যায়, ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত পাঁচ

বছরের কম বয়েসী ২৮৬ জন শিশু সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়েছে, যার মধ্যে ৯৯ ভাগ শিশু

ধর্ষণের শিকার।

.

*২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যে ৩৯৬ জন শিশু (অনূর্ধ্ব ১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, ব্রেকিং দ্যা সাইলেন্স ও ঢাকা শিশু হাসপাতালের

কাউনসেলিংয়ের আওতায় আসে তাদের ৮৬ ছেলেশিশু। ছেলেশিশুরাও শংকার বাইরে নয়।

.

দুঃখজনক যে, বাংলাদেশে এই নিয়ে এখনো সরকারীভাবে পূর্ণাঙ্গ কোনো সমীক্ষা করা হয় নি। সামান্য

নথিভূক্ত তথ্য-উপাত্ত যা পাওয়া যায় তা মোটেই প্রকৃত অবস্থাকে প্রতিফলিত করছে না। কারণ, এ

ঘটনাগুলোর অধিকাংশই হয় অভিভাবকদের অসচেতনতায় অজানা থেকে যায় অথবা লোকলজ্জার ভয়ে

ধামাচাপা দেওয়া হয়।

.

কীভাবে একজন নির্যাতনকারীকে চিনবেন? কেন কিছু মানুষ- এই ঘৃণ্য আচরণটি করে?

বয়স, চেহারা, লিঙ্গ, পেশা ভেদে একজন শিশু-যৌন নির্যাতনকারী যে কেউই হতে পারে। সুতরাং তাকে

চেনা তত সহজ নয়। এরা শিশুদের সাথে খুব সহজে মিশে যেতে পারে।

সাধারণত গল্প বলে ও উপহার দিয়ে প্রথমে এরা শিশুদের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করে নেয়, এরপর

নিজেদের উদ্দেশ্য সাধন করে। খুব পরিকল্পিতভাবে এগোয়।

.

আমরা পেডোফিলিয়ার কথা জানি। এটা একটা সেক্সুয়াল ডিজঅর্ডার। পেডোফিলিয়ার রোগীরা কেবল

শিশুদের (যারা এখনো বয়ঃসন্ধিকালে পৌঁছোয় নি) প্রতি আসক্ত থাকে। কেন কিছু মানুষ- এই

ঘৃণ্য আচরণটি করে- এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে।

.

*মনোবিজ্ঞানীরা বলেন, যেসব শিশু শৈশবে দীর্ঘসময় ধরে যৌন নির্যাতনের শিকার হয়েছিলো এদের কেউ কেউ যৌবনে পেডোফাইলে পরিণত হয়।

.

পেডোফাইলদের কিছু বৈশিষ্ট্য আছে,

.

যেমনঃ এরা প্রধাণত হয় পুরুষ (তবে কদাচিৎ নারীও হতে পারে), সমকামীদের মধ্যেও পেডোফিলিয়ার

কিছু লক্ষণ দেখা যায়, প্রাপ্তবয়স্কদের সাথে এদের তেমন সখ্য থাকে না বরং এদের সখ্য থাকে

শিশুদের সাথে, এরা শিশুদের সাথে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করে।এখানে, স্মর্তব্য যে, সব পেডোফাইল শিশুদের উপর যৌন নির্যাতন করে না এবং সব শিশু যৌন নির্যাতনকারীই পেডোফাইল নয়।

.

নির্যাতনকারী শিশুকে সাধারণত যে কথাগুলো বলে-

.

*এটা তোমার আমার মাঝে একটা ‘সিক্রেট’, কাউকে বলা যাবে না। (বাচ্চারা এতে মনে করে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।)

.

*আসো আমরা বর-বউ খেলি/ বা, ওই মজার খেলাটা খেলি।

.

*তুমি যদি এটা তোমার মাকে/বাবাকে বলে দাও আমি তোমাকে/ তাদেরকে মেরে ফেলবো।

.

*তুমি বলে দিলেও তোমার কথা কেউ বিশ্বাস করবে না।

.

*সবাই তোমাকেই খারাপ ভাববে, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে।

.

*তুমি যদি আমার কথা মতো কাজ না করো আর কোনদিন আমি তোমাকে ভালোবাসবো না।

.

আপনার শিশুকে রক্ষার্থে আপনার করণীয়-

.

*কখনো যদি দেখেন/ নিশ্চিতভাবে জানতে পারেন কোন প্রাপ্তবয়স্ক লোক/মহিলা আপনার শিশুকে ‘আমার বউ’/ ‘আমার বর’ বলে সম্বোধন করছে, কঠোরভাবে তাকে নিষেধ করে দেবেন।

.

*আপনার শিশুকে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি অস্বাভাবিকভাবে আকৃষ্ট দেখলে তার ব্যাপারে সাবধান হোন।

.

*কখনো আপনার শিশুকে কারো বাসায় যেতে/ কারো কোলে বসতে/ কারো পাশে বসতে তার ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করবেন না। বরং তার কাছ থেকে অনীহার কারণ জেনে নিন আদর করে। শপিং মলে দোকানের স্টাফদের বদলে নিজেই শিশুকে পোশাক পরা/ ট্রায়াল দেয়ায় সহায়তা করুন।

.

*আপনার শিশু যদি মাঠে খেলতে যায়, খেয়াল রাখুন সে কাদের সাথে খেলে। মাঠে বড় ছেলেরাও খেলতে যায়, এদের দ্বারাও নির্যাতিত হতে পারে আপনার শিশু। (আমরা হয়তো কল্পনাও করতে পারবো না- বর্তমানে CSA এর প্রণোদনা যোগানোর জন্য ইন্টারনেটে কত জিনিস ছড়িয়ে আছে। ‘শিশুপর্নোগ্রাফি’ খুব অপ্রচলিত কিছু নয় বাংলাদেশে। সমাজে আরো অনেক ‘টিপু কিবরিয়া’ আছে। বিস্তারিত পড়ুন এই নোটে-https://tinyurl.com/y9lv72qr ) 

.

*আপনার শিশুকে যদি দেখেন সে তার বয়সের সাথে অসামঞ্জস্যপূর্ণ sexual behavior জানে, এবং তার বিভিন্ন গোপনাঙ্গকে বিকৃত/অদ্ভুত নামে (কোনো স্ল্যাং) চিহ্নিত করছে, তাহলে তার কাছ থেকে জেনে নিন সে এগুলো কোথা থেকে শিখেছে। রেগে গিয়ে নয়, ধৈর্যের সাথে জানুন। যদি জানার উৎস টিভি/ ইন্টারনেট হয়, দ্রুত উৎসমুখ বন্ধ করুন। যদি জানার উৎস কোন ব্যক্তি হয়, তার সম্পর্কে সাবধান থাকুন। তার সাথে শিশুকে কখনো মিশতে দেবেন না।

.

*গ্রামের বাড়ি বেড়াতে গেলে/ কোন আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলে রাতে ঘুমানোর সময় শিশুকে আত্মীয়/কাজিন এমনকারো সাথে একা একা ঘুমুতে দেবেন না। নিজের কাছে রাখুন।

নিজের সুরক্ষা নিশ্চিত করতে শিশুকে শেখান। আপনার শিশুকে/ কিশোর সন্তানকে ধীরে ধীরে তার বয়স উপযোগী sexual education আপনাকেই দিতে হবে, নাহলে কেউ তাকে বিকৃত ধারণা দিয়ে তাকে নির্যাতন করার সুযোগ নিতে পারে। একদিনে সব শেখানোর চেষ্টা করবেন না।

.

১. শিশুকে তার প্রত্যেকটি গোপন অঙ্গের নাম জানান। কোন অঙ্গগুলো প্রকাশ করা যাবে কোনগুলো গোপন রাখতে হবে তার পুরোপুরি জ্ঞান তাকে দিতে হবে। আপনার শিশুকে বোঝান- কোনটি ‘ভালো আদর’ কোনটি ‘মন্দ আদর’। কেউ তাকে ‘ভালো আদর’ করলে কোন সমস্যা নেই। ‘মন্দ আদর’ করলেই সাথে সাথে বাবা/ মা/ বাসার বড় কাউকে জানাতে হবে।

.

২. তাকে দু’হাত ছড়িয়ে দাঁড়াতে বলুন। সে যাদের পছন্দ করবে না তাদেরকে যেন কখনো এই ত্রিভূজের মধ্যে আসতে না দেয়।

.

৩. তাকে আরো বলতে পারেন- তোমার শরীরের তিনটি জায়গা আছে, অনেক বড় বিপদ ঘটতে পারে যদি কেউ এগুলো মন্দভাবে ধরে। তাকে এ-ও বুঝিয়ে বলতে পারেন- কখনো কখনো গোসল করিয়ে দেয়ার সময় মা হয়তো ধরতে পারে। অসুখ হলে বাবা মায়ের উপস্থিতিতে ডাক্তার ধরতে পারে। ‘ভালো আদর’ করার জন্য কখনো কেউ জড়িয়ে ধরতে পারে। কিন্তু তুমি যখনই বুঝবে কেউ ‘মন্দ আদর’ করবার জন্য ধরেছে তাকে জোরে ‘না’ বলতে হবে। যদি সে না শোনে তাহলে চিৎকার দিতে হবে, সে যে-ই হোক না কেন আর তাকে তুমি যতই ভালোবাসো না কেন। সেই জায়গা থেকে সরে নিরাপদ কোন জায়গায় চলে আসতে হবে। অবশ্যই মা কিংবা বাবা যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তাকে বলে দিতে হবে। (আইডিয়াটি ‘সত্যমেভ জয়তে’র চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ’ নিয়ে করা এপিসোডের ওয়ার্কশপ থেকে নেয়া হয়েছে।)

.

৪. আপনার শিশুকে শেখান- যে সিক্রেটের সাথে খারাপ কাজ জড়িয়ে থাকে সে ‘সিক্রেট’ বলে দিতে হয় নাহলে বিপদ হয়।

.

৫. তাকে বলুন, যারা ‘মন্দ আদর’/ ‘খারাপ আদর’ করবে তারা কখনো ভালো মানুষ নয়, তাদের ভালোবাসা যাবে না।

আপনার শিশুর সবচেয়ে ভালো বন্ধু হন। যেন সে তার সব কথা আপনার সাথে নিঃসঙ্কোচে শেয়ার করতে পারে। তাকে একথা জানান যে, তাকে আপনি ভালোবাসেন ও বিশ্বাস করেন, আপনি সবসময় তাকে সাহায্য করবেন। শিশুর স্কুলের শিক্ষকদের সাথে পরিচিত হবেন। কোন শিক্ষক কেমন, কে তাকে আদর করে, তাকে কী কী দেয়, সে স্কুলে কী কী করে- গল্পচ্ছলে শিশুর কাছ থেকে জেনে নিন।

. 

ধরুন, আপনার শিশু কারো দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজড হলো, এখন আপনার করণীয় কী?

.

১. আপনার শিশু যদি কারো নামে আপনার কাছে নালিশ করে, শিশুকে বিশ্বাস করুন। শিশুরা সাধারণত এই ব্যাপারে মিথ্যা বলে না। আপনি অবিশ্বাস করলে ভবিষ্যতে হয়তো আর কখনোই শিশুটি আপনার সাথে শেয়ার করবে না।

.

২. আপনার শিশুকে এটা বুঝতে দেয়া যাবে না তার সাথে খুব ভয়ংকর কিছু ঘটে গেছে। আপনি আপনার শিশুর সাথে স্বাভাবিক ব্যবহার করুন, অস্থির হয়ে যাবেন না।

.

৩. নিয়মিত একজন ভালো শিশু মনোবিজ্ঞানীকে দিয়ে কাউনসেলিং করান।

.

৪. শিশুটি যদি খুব গুরুতর নির্যাতনের শিকার হয় তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। বিশেষজ্ঞ চিকিৎসক ও শিশু মনোবিজ্ঞানীর পরামর্শ নিন। কখনোই শিশুটিকে বকাবকি করা যাবে না। বরং তাকে আশ্বস্ত করতে হবে যা হয়েছে তা কোনভাবেই তার অপরাধ নয়, অপরাধ ওই ব্যক্তির। ব্যাপারটি যদি আদালত পর্যন্ত যায়, বিশেষ ব্যবস্থায় মনোবিজ্ঞানীর মাধ্যমে শিশুর জবানবন্দী নিতে হবে, কখনোই শিশুকে জনসমক্ষে ‘তার সাথে কী হয়েছে’ এর বর্ণনা দিতে বলা যাবে না। এসব শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

.

৫. ভিকটিম শিশুটি যদি খুব অল্প বয়েসী হয়- তাহলে হয়তো সে আপনাকে নির্যাতনকারীর কথা বলতে পারবে না। আপনাকে আগেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশুকে একাকী যার-তার কোলে দেবেন না। নিচের লক্ষণগুলো দেখা গেলে সাবধান হোন, প্রয়োজন হলে ডাক্তার দেখান। তবে এগুলো অন্য কারণেও হতে পারে

.

• শিশুর গোপনাঙ্গে কোন ক্ষত বা অস্বাভাবিক ফোলা ভাব,

• মুখে ক্ষত,

• পেট খারাপ,

• খাওয়ায় অরুচি,

• বিশেষ কোন ব্যক্তিকে দেখে ভয় পাওয়া,

• হঠাৎ চমকে ওঠা ইত্যাদি।

.

নির্যাতনকারী কদাচিৎ অচেনা মানুষ হন, অধিকাংশ সময় সে নিকট বা দুরসম্পর্কের আত্মীয়, শিক্ষক, পরিবারের লোক, পারিবারিক বন্ধু, প্রতিবেশী, কাজের লোক ইত্যাদি হন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে- কেবল সন্দেহ করে অহেতুক কাউকে জিজ্ঞাসাবাদ করবেন না, এতে ব্যক্তিগত সম্পর্ক খারাপ হতে পারে। আবার, নিশ্চিত হলে লজ্জায় চুপ করে থাকবেন না, সে আপনার যত ঘনিষ্ট বা সম্মানিত জনই হোক না কেন। পারিবারিকভাবে শালিস করা গেলে ভালো কিংবা আইনি সহায়তা নেবার প্রয়োজন হলে নিন।

আমরা তো এখন আধুনিকতার দোহাই দিয়ে অনেক বিকৃতিকেই স্বাভাবিকভাবে নেয়া শুরু করেছি। ভাবলে ভেতরটা হিম হয়ে আসে- একসময় হয়তো আমরা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, পেডোফিলিয়া এবং ‘অজাচার’ (ইনসেস্ট) এর মতো জঘন্যতম বিকৃতিগুলোকেও স্বাভাবিক ভাবে নিতে শুরু করবো।

.

আপনার আমার নীরবতাই হাজারো শিশুর নির্যাতিত হওয়ার পথ সুগম করে দেবে। আসুন, এদের মুখোশ খুলে দিই সভ্য সমাজে, ধিক্কার দিই, কঠোর আইন প্রণয়ন করি, আদালতে কাঠগড়ায় দাঁড় করাই, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি। সুস্থ-স্বাভাবিক-নিরাপদ শৈশব- প্রতিটি শিশুর অধিকার! আমাদের শিশুরা বেড়ে উঠুক নিবিড় পবিত্রতায়… আল্লাহর কাছে সে দোয়া রইলো।

.

চিকিৎসা:

.

যৌন বিকৃত ব্যক্তি যদি স্বক্রীয় ভাবে এসব মনস্তাত্বিক বাধা দূর করতে সমর্থ হয়, তাহলে তার সমস্যাও দূর হতে পারে। রোগী যদি নিজে নিজে এই সমস্যার সমাধান করতে না পারে, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


===== 

লেখায় ব্যবহৃত তথ্যের রেফারেন্স ও গুরুত্বপূর্ণ আরো কিছু লিঙ্ক:

.

১) প্রসঙ্গ শিশু যৌন নিপীড়ন,ফারজানা হুসাইন, অক্টোবর ১৩, ২০১৪ বাংলা ট্রিবিউন

২) Child Sexual Abuse – (Wiki)

৩) ব্রেকিং দ্যা সাইলেন্স বাংলাদেশ

৪) how to identify a pedophile (wiki how)

৫) নিকটজনের কাছেই শিশুরা বেশি যৌন নির্যাতনের শিকার (মানসুরা হোসাইন, মে ৩১, ২০১৪, প্রথম আলো)

৬) নিজ ঘরেই যৌন নিপীড়নের শিকার বাংলাদেশের যে শিশু মেয়েরা (আহরার হোসেন, ৩১ অগাস্ট

২০১৩ বিবিসি বাংলা)

৭) সত্যমেভ জয়তে’র চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে করা এপিসোডটি

৮ ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ (সংশোধিত)

শনিবার, ২২ আগস্ট, ২০২০

জন্মদিন নিয়ে এলোমেলো কিছু কথা।




এক।

আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীতে, যেখানে আমার শুরু। আমার মুখের ভাঙ্গা, ভাঙ্গা কথা আর একটু হাসিতে তৃপ্ত হত সবাই। আমাকে নিয়ে কতই না স্বপ্নের জন্ম হয়েছিল তখন!

দুই।

আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্মদিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব।

তিন।

জন্মানোর তারিখটা মনে হয় সবার কাছেই অনেক প্রিয় হয়। এবং দিনটাকে একান্তই নিজের মনে হয়! আসলে ডাইরির পাতা শেষ তো!

চার।

জন্মদিন মানে জীবন থেকে একটি বছর ঝড়ে যাওয়া। পৃথিবীর থেকে একটি বছর কমে যাওয়া। মৃত্যুর আরো কাছে চলে যাওয়া

পাঁচ।

জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না!

ছয়।

জন্ম দিন পৃথিবীর সবার কাছে শ্রেষ্ঠ একটা দিন। জন্মদিন এমন একটা দিন যে দিনটাকে শুধু নিজের মনে হয়। যদিও এই দিনে পৃথিবীর প্রায় এক কোটি মানুষের জন্মদিন।

সাত।

জন্মদিনে আমরা সাধারণত যার জন্মদিন তাকেই শুধু শুভেচ্ছা জানাই, কিন্তু আমার মতে যাদের কারনে এবং ত্যাগের মাধ্যমে এমন সুন্দর পৃথিবীতে এসেছি তাদের অর্থাৎ বাবা মাকেও শুভেচ্ছা জানানো উচিত।

আট।

পৃথিবীর অদ্ভুত নিয়ম। এখানে এসেই কাঁদতে হবে। না কাঁদলে অন্যরা কাঁদবে। আমি কেঁদে সবার মুখের হাঁসি এনেছিলাম। বাকি জীবনও নিজে কেঁদে সবাইকে হাঁসি-খুুশি দিয়ে যাবো।

নয়।

এখন আর জন্মদিন আনন্দের মনে হয় না। উইশ আসতে থাকে একের পর এক। আর আমি ভাবি জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেলো। বুড়ো হবার সকল উপসর্গ দেখা দিতে থাকে একের পর এক। আর প্রতিবছর আমার জন্মদিন আমাকে মনে করিয়ে দেয়, কাউন্ট ডাউন শুরু হয়েছে। কবে শেষ আমি তার কিছুই জানি না।

দশ।

জন্ম ব্যাপারটাকে যত খুশির বলে মনে করা হয়, আসলে তা তেমন খুশির নয়। জন্ম হওয়া মানে মৃত্যু ফলে বিজ বোনা। আর মৃত্যুর কথা স্মরণ হলেই মন খারপ হয়ে যায়। এই বুঝি আজরাইল হাজির হইল। খালি ভয়। অবশ্য আল্লাহ ও তার রাসূল (সা) মৃত্যুকে স্মরণ করতে বলেছেন বেশী বেশী। এতে মন নরম হয়। জগতের প্রতি মোহ থাকে না।

এগারো।

আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক, বিচিত্র এই জীবনে, বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে। আমার কথা তো কাল সকলেই ভুলে যাবে! তাতে আমার কোন আফসোস নেই, নেই কোন অভিযোগ। আমি সুধু ক্ষমাপ্রার্থী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।


    বুধবার, ৫ আগস্ট, ২০২০

    সুবিচার ও আইনের শাসন

     
    আশরাফ আলী সুমন
     
    আল কুরআনে আল্লাহ বলেন,
    "আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার ও ইহসানের নির্দেশ দিচ্ছেন"।
    নবীজী (সাঃ)র উপস্হিতিতে বিচার বিভাগের সর্বোচ্চ আসনে নবী ছাড়া আর কারো আসীন হওয়ার প্রশ্নই উঠেনা। তাই মদীনা রাষ্ট্রের প্রধান বিচারপতি ও ছিলেন মুহাম্মাদ (সাঃ)।

    রাসূলুল্লাহর (সাঃ) সময়ে মাঝে মধ্যে বিচার ফয়সালার দায়িত্ব পালন করেছেন আবু বকর (রাযিঃ), উমর (রাযিঃ), উসমান (রাযিঃ), আলী (রাযিঃ), আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ), উবাই ইবনে কাব (রাযিঃ), এবং মুয়ায ইবনে জাবাল (রাযিঃ)।

    আল্লাহর রাসূল (সাঃ) বাযান ইবনে সামানকে ইয়েমেনে, মুহাজির ইবনে উমাইয়াকে কিন্দা ও ফাদাক এলাকায়, যিয়াদ ইবনে লবীদুল আনসারীকে হাজরামাউতে, আবু মুসা আলআশোয়ারীকে যুবায়দ, যামআ ও আদন অঞ্চলে, মুয়ায ইবনে জাবালকে জুন্দে, আমর ইবনে হামযাকে নাজরানে, ইয়াজিদ ইবনে সুফিয়ানকে তাইমায়, ইত্তাব ইবনে উসাইদকে মক্কায়, আমর ইবনুল আসকে আম্মানে এবং আলা ইবনে হাদরামীকে বাহরাইনে গভর্ণর নিযুক্ত করেন। আইন শৃঙ্খলা সংরক্ষণের সাথে সাথে তারাঁ বিচার ফায়সালাও করতেন।

    আবু বকরের (রাযিঃ) শাসনকালে তিনি নিজেই ছিলেন প্রধান বিচারপতি এবং বিভিন্ন অঞ্চলে নিযুক্ত গভর্ণরগণ বিচার ফায়সালায়দর দায়িত্বও পালন করতেন। তারঁ শাসনকালে ইসলামী রাষ্ট্র ব্যবস্হা উপড়িয়ে ফেলার ডেই ভয়াবহ ঘূর্ণি সৃষ্টি হয়েছিলো তার মুকাবেলায় তাঁকে অনেক সময় খরচ করতে হয়। তদুপরি তাঁর শাসনকালই ছিলো মাত্র দু'বছর তিন মাস। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচারের জন্য বিকল্প কোন ব্যবস্হা গড়ে তোলার সুযোগ তিনি পাননি। কিন্তু উন্নত মানের ব্যক্তিদের হাতে প্রশাসন ও বিচারের দায়িত্ব ন্যস্ত থাকার সুবিচার বিন্দুমাত্রও বিঘ্নিত হয়নি।

    উমর (রাযিঃ) তাঁর শাসনকালের উক্ত ব্যবস্হাই বহাল রাখেন।শিগগির তিনি উপলব্ধি করেন যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করে ফেলাই উত্তম।
    তিনি বিভিন্ন অঞ্চলে  বিচারক নিযুক্ত করে তাঁদের জন্যে যেই ফরমান পাঠান তার সারসংক্ষেপ নিম্নরূপঃ
    ১. বিচারক সব মানুষের সাথে সমান ব্যবহার করবেন।
    ২.সাক্ষ্য প্রমাণের দায়িত্ব সাধারণতঃ বাদীর উপর।
    ৩.বিবাদীর যদি কোন প্রকার সাফাই বা প্রমাণ না থাকে তবেতাকে শপথ করতে হবে।
    ৪.উভয় পক্ষ সর্বাবস্থায় আপোষ-নিষ্পত্তি করতে পারবে। কবে আইণের বিরোধী ব্যাপারে আপোষ হকে পারবে না।
    ৫.মুকাদ্দমা ফায়সালা করার পর বিচারক ইচ্ছে করলে তা পুন বিবেচনা করতে পারবেন।
    ৬. মুকাদ্দমা শুনানীর জন্যে নির্দিষ্ট তারিখ হওয়া প্রয়োজন। 
    ৭. নির্দিষ্ট তারিখে যদি বিবাদী হাজির না হয়, তবে এক তরফা ডিক্রি হবে।
    ৮. প্রত্যেক মুসলিমের সাক্ষ্যই গ্রহণযোগ্য, তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি বা মিথ্যা সাক্ষ্যদানকারীর সাক্ষ্য গৃহীত হবেনা।
    বিচারক সম্পর্কে আলী (রাযিঃ) যেই সব অতিরিক্ত নীতি নির্ধারণ করেন সেগুলো হচ্ছেঃ
    ১. সমস্যার জটিলতা কিংবা সংখ্যার আধিক্যের কারণে তাদের কখনোই মিজাজের ভারসাম্য হারানো উচিত নয়।
    ২. যখন তারা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে প্রদত্ত রায় ভুল হয়েছে তা সংশোধন করা কিংবা সেই রায় বদলে দেয়া তাদের পক্ষে মোটেও মর্যাদাহানিকর ভাবা উচিত নয়।
    ৩. তারা লোভী, দুর্নীতি পরায়ণ ও চরিত্রহীন হতে পারবে না।
    ৪. যতক্ষণ পর্যন্ত না একটা অভিযোগের এদিকও সেদিক আগাগোড়া যাচাই করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের নিশ্চিত হওয়া অনুচিত,যখন অস্পষ্টতা ও দ্বন্দ্ব দেখা দেয় তখন আরো বিস্তৃত অনুসন্ধান চালিয়ে বিষয়গুলো স্পষ্ট করে নিয়ে তার পর রায় দিতে হবে।
    ৫. তাদের অবশ্যই যুক্তি প্রমাণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে এবং তাদেন কখনোই মামলাকারীর দীর্ঘ কৈফিয়াত শুনানোর ব্যাপারে অধৈর্য হলে চরবে না। বিশদ বিবরণের সূক্ষ নিরীক্ষণে এবং বিষয়বস্তু বিশ্লেষণের মাধ্যমে মিথ্যা থেকে সত্যে উপনীত হবার কাজে অবশ্যই ধীরস্হির এবং অধ্যবসায়ী হতে হবে। আর এভাবে যখন সত্য আবিষ্কৃত হবে তখন তাদের নির্ভয়ে রায় প্রকাশ করে বিবাদের ইতি টানতে হবে।
    ৬. যাদের প্রশংসা করা হলে আত্মদর্পী হয়ে ওঠে, যারা তোষামোদে গলে যায়, এবং চাটুকারিতা ও প্ররোচনায় বিপথগামী হয় তাদের মধ্যে কেউ বিচারক হওয়া উচিত নয়।

    ইসলাম আইনের শাসনে বিশ্বাসী।  আর আইনের চোখে সবাই সমান। আল্লাহর রাসূলের (সাঃ) শাসনকালে ফাতিসা নাম্মী এক উচ্চবংশীয় মহিলা চুরির অপরাধে গ্রেফতার হয়। উচ্চবংশীয়া হওয়ার কারণে কেউ কেউ তার লঘু শাস্তির কথা বলছিলো। রাসূল (সাঃ) ঘোষণা করলেন, "আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি এই অপরাধ করতো, তাকে শাস্তি থেকে রেহাই দেয়া হতোনা।"

    একদিন আমীরুল মুমিনীন উমর  (রাযিঃ) এবং উবাই ইবনে কাবের (রাযিঃ) মধ্যে কোন এক বিষয়ে বিবাদ  ঘটে। উবাই মদীনার বিচারক যায়িদ ইবনে সাবিতের নিকট মুকাদ্দামা দায়ের করেন। সমন পেয়ে উমর (রাযিঃ) আদালতে হাজির হন। একজন সাধারণ আসামীর মতোই আচরণ করা হয় তাঁর সঙ্গে।

    রোমান সাম্রাজ্যের অন্যতম প্রদেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে খৃষ্টান আরবদের বসতি ছিলো। এই অঞ্চলের যুবরাজ জাবালা সেনাপতি আবু আরবদের বসতি ছিলো। এই অঞ্চলের যুবরাজ জাবালা সেনাপতি আবু উবায়দার নিকট ইসলাম গ্রহন করে মদীনায় আসেন। উমর (রাযিঃ) তাঁকে নিয়ে হজ্জ্ব করতে মক্কায় যান। ভীড়ের চাপে ক্রীতদাস জাবালার দামী পোশাকের কিয়দংশ পদদলিত করে। জাবালা গালে চড় বসিয়ে দেয়। যথাক্রমে ক্রীতদাস উমরের (রাযিঃ) নিকট নালিশ করে। উমর (রাযিঃ) জাবালাকে ডেকে সব কথা শুনে রায় দেন "হয় ক্রীতদাসকে আপনার গালে অনুরুপ একটি চড় মারতে দিন, নয়তো তাকে ক্ষতিপূরণ দিন।"

    মিসরের গভর্ণর আমর ইবনুল আসের (রাযিঃ) পুত্র কপ্ট সম্প্রদায়ের এক ছেলের গালে চড় লাগায়। বিচার চাওয়া হয় উমরের (রাযিঃ) নিকট। তিনি নির্দেশ দিরেন কপ্ট ছেলেটি গভর্ণরের ছেলের গালে অনুরুপ চড় লাগাবে। কেউ কেউ আপত্তি তোলে। উমার (রাযিঃ) বলেন " কতকাল তোমরা মানুষকে গোলাম করে রাখতে চাও? তাতের মায়েরা তো তাদেরকে স্বাধীন মানুষরুপে জন্ম দিয়েছে।"

    আলীর (রাযিঃ) শাসনকালে তাঁর একটি হারিয়ে যাওয়া বর্ম এক ইয়াহুদীর কাছে পাওয়া যায়। আলী (রাযিঃ) বিচারকের দ্বারস্হ হন। পুত্র ও গোলাম ছাড়া অন্য কোন সাক্ষী হাজির করতে না পারায় বিচারক মামলা খারিজ করে দেন।

    খুলাফায়ে রাশিদীন নিজেদেরকে আইনের উর্ধে মনে করতেন না। বিচারক নিযুক্ত করার দায়িত্ব পালন করতেন রাষ্ট্রপ্রধান। কিন্তু বিচারকগণ ইনসাফের দাবী অনুযায়ী রাষ্ট্র-প্রধানের বিরুদ্ধে নিঃসংকোচ রায় প্রদানের স্বাধীনতা ভোগ করতেন।
    রাসূলুল্লাহর (সাঃ) সময়ে সাতন্ত্র পুলিশ বাহিনী ছিলো না। তবে অপরাধীকে ধরে আনার দায়িত্ব পালন করতেন কায়েস ইবনে সাদ (রাযিঃ)। আর মৃত্যুদন্ড প্রাপ্ত অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতেন যুবাইর ইবনুল আওয়াম (রাযিঃ), আলী ইবনে আবী তালিব (রাযিঃ), মিকদাদ ইবনে আসওয়াদ (রাযিঃ), মুহাম্মাদ ইবনে মাসলামা (রাযিঃ), আসিম ইবনে সাবিত (রাযিঃ) এবং যাহহাক ইবনে সুফিয়ান কিলাবী  (রাযিঃ)।

    আবু বকরের (রাযিঃ) শাসনকালেও স্বতন্ত্র পুলিশ বাহিনী গড়ে উঠেনি। উমরের (রাযিঃ) শাসনকালে পুলিশ বাহিনী গড়ে উঠে। আলীর (রাযিঃ) শাসনকালে পুলিশ বাহিনীর নাম হয় শুরতাহ এবং এই বিভাগের প্রধান কর্মকর্তাকে বলা হতো সাহিবুশশুরতাহ।
    বাজার পরিদর্শন, ওজন ও মাপ নিয়ন্ত্রণ এবং অপরাধ দমন এই বিভাগের কাজের অন্তর্ভুক্ত ছিলো।

    তথ্যসূত্র-
    সীরাতুন নবী।
    আল ফারুক।
    হযরত আলী।
    শাসক ওমর ফারুক।

    পান -কাহিনি


    পান-কাহিনি
    -------------------

    মূল: আতীক উল্লাহ

    সংযোজন-সংশোধন: আশরাফ আলী সুমন

    এক.
    পান খাওয়া একটা আর্ট। উপমহাদেশের গরিবের বিলাসী আয়েশ। বনেদি বড়লোকদের কারও কারও মধ্যেও পানবিলাস আছে। আমাদের জাতীয় কবিকে একবাটা পান দিয়ে বসিয়ে দিলে আর দেখতে হতো না! পানের রসের সাথে সাথে থাকত গানের পর গান। 'হিজ মাস্টার্স ভয়েস' এভাবে তার কাছ থেকে বহু গান বাগিয়ে নিয়েছে।

    ★★★

    পান খাওয়া কাকে বেশি মানায়? নারী না পুরুষকে? আমরা একবার বিষয়টা নিয়ে ঘরোয়া বিতর্কের আয়োজন করেছিলাম। বেশ মজার এক বির্তক হয়েছিল। অদ্ভুত সুন্দর সুন্দর সব যুক্তি উঠে এসেছিল পক্ষে-বিপক্ষে। শেষ দিকে অবশ্য পানের চেয়ে লাল ঠোঁট নিয়েই বির্তক বেশি জমে উঠেছিল।

    দুই.
    এশার পর পুরো কামরা সুনসান। সবই পড়ছে। কেউ কেউ গুনগুন করে বন্ধুর সাথে কথা বলছে। সবাই নিচু গ্রামেই আওয়াজ করছে। পরদিন সুল্লামুল উলূম কিতাবের কঠিন পড়ায় মগ্ন। জাঁদরেল ডাকসাইটে বাঘ 'আইয়ুব সাহেব হুযুর' এর পড়া শিখছি। সামনের পড়াটাও ঠিক করে রাখছি। পড়া না পারলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবেন। তটস্থ অবস্হা। রাতের মধ্যেই পড়াটা 'পেড়ে' ফেলতে হবে। পাশাপাশি কানটাও খোলা। কিছু একটার জন্য তৃষ্ণার্ত-চাতক-প্রতীক্ষা। উৎকর্ণ। দশটার কিছু আগেই সাধারণত ঘটনাটা ঘটে।

    ★★★

    সময়ের খুব বেশি হেরফের ঘটে না। আজও ঘটল না। ঘড়ির কাঁটা তখন ন'টা পঁয়তাল্লিশের ঘর পেরিয়েছে। দরজা খুলে গেল, সাথে সাথে গুঞ্জরিত হলো,

    পান খায়ে সাঁইয়া হামারো
    সম্ভালি সূরতিয়া হোঁট লাল লাল
    হায় হায় মলমল কা কুর্তা
    মলমল কে কুর্তে পে ছিট লাল লাল!

    আমাদের কামরার মুহাম্মদ রফি ছিল খুরশিদ (ছদ্মনাম অবশ্যই)। মায়ানমারের রসিক পানসেবী। জীবনে বহু পানখোর দেখেছি, লেকিন ওইসা কভি নেহি!। মানুষ তো পান খায়। আমাদের মনে হতো খুরশিদ পান নয়, যেন মান্না-সালওয়া খাচ্ছে। সবাই পিচিক করে পানের পিক ফেলে দেয়, সে ফেলতো না। কার সোজাসাপ্টা বক্তব্য:
    -পিক ফেলব তো পান খাওয়া কেন? পিক না গিললে কি নেশা জমে? পানের পিক হলো  শরাবান তাহুরা। বলবাড়িষ্ঠাসিক সালসা!

    সে পান তো খেতই, সাথে সাথে পানবিষয়ক অসংখ্য গান-কবিতা, শের-আশআরও মুখস্হ করেছিল। আড্ডায় বসলে সে তার 'পানবাহার' খুলে বসত। তার বেশি প্রিয় ছিল 'পান খায়ী'টা। প্রতিদিনই দিনের শেষে খিলি মুখে দিয়ে পানের জারক রসে আপ্লুত হয়ে সুর ভাঁজতে ভাঁজতে রুমে ফিরত। প্রতিটি লাইনকে সে আলাদা গুরুত্ব দিয়ে গাইত। ছুটির দিনে মন ভালো থাকলে সে নাচসহই পরিবেশন করত। ঠিক যেন 'জীবন্ত পুরুষ ওয়াহিদা রেহমান'। তার কাণ্ডকারখানা দেখে আমরা হাসতে হাসতে এ ওর গায়ে ভেঙে পড়তাম। খুরশিদ নির্বিকার। নেচে গেয়ে 'পান-উপাসনা'করছে!
    তৃতীয় লাইনটাকে একটু এদিক-সেদিক তরে গাইত,
    হায় হায় টেট্রন কা কুর্তা
    টেট্রন কে কুর্তে পে ছিট লাল লাল
    খুরশিদ সস্তা টেট্রন-পলিস্তারের 'কুর্তা' গায়ে দিত। বক্তব্যের সাথে মিলিয়ে কুর্তার ওপর কিছুটা পিকের লাল ছিটাও ছিটিয়ে দিত। গাওয়ার সময় পুরো মুদ্রার ভঙ্গিতে বুঝিয়ে দিত কীভাবে পান বানাতে হয়। নাচটা শিখেছিল সে 'আরেকজন'কে দেখে দেখে!

    রাত দশটায় হোস্টেলের দরজা বন্ধ হয়ে যেত। আর বেরুবার উপায় ছিল না। আগে জানতাম মদের নেশা চাপে। হিরোইনের নেশা চাপে। কিন্তু পানেরও যে দুর্দম দুর্নিবার নেশা চাপে সেটা জানা ছিল না। সেই প্রথম দেখলাম।

    ★★★

    এক গভীর রাতে খুরশিদের পানের 'টক' উঠল। এখন উপায়? চুপি চুপি পাশের জনকে ডেকে তুলল। সেও খুরশিদের পান-স্যাঙাত। তার কাছে তালিম নিচ্ছে পান-উপাসনার। তার এখন 'জর্দাচেনা' পর্ব চলছে। কোন জর্দার কী নাম। কেমন স্বাদ।
    তাদের দুজনের অনুচ্চ ফিসফিসও নিঝুম রাতে সুউচ্চ হয়ে কানের সোনার সিস্টেম ধরা পড়ল। চোখ খুলতেই দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে দুজন কথা বলছে। ব্যাপারটা সন্দেহজনক। আলগোছে ছিটকিনি খুলে বাইরে গেল। গোয়েন্দা মন টিকটিক করে উঠল। চোখ ঠেরে বলল:
    -ওনে! তাড়াতড়ি পিছু নে, না হলে কিছু একটা মিস করে ফেলবি।
    তড়াক করে উঠেই চুপিচপি পিছু নিলাম। ওরা দুজন চলতে চলতে মাদরাসারপূর্ব কোণের সীমানা দেয়াল ঘেঁষে দাঁড়াল। দূর থেকে তাদের ভাবগতি বুঝতে পারছিলাম না। একটা নারকেল গাছ আছে দেয়ালের কাছটিতে। খুরশিদ প্রথমে ওটার চড়তে শুরু করল। আচ্ছা! নারকেল চুরি হচ্ছে! না, এবার স্যাঙাতও চড়তে শুরু করল। গাছ থেকে টপকে দেয়ালের ওপাশে নামল। মাদরাসার বাইরে। কিছুক্ষণ বোবার মতো দাঁড়িয়েথেকে ফিরে এলাম। দেয়াল টপকানোর সাহস হলো না। ফজরে উঠে দেখলাম দুই পানসাধক তখনো লাপাত্তা। ব্যাপার কী? রাতে ফিরতে পারেনি? নাকি দেয়াল টপকাতে গিয়ে বেঘোরে হাত-পা ভেঙেছ!

    নামায পড়ে বের হলাম। শাহী গেইটের কাছে বড়সড় জটলা। কাছে গেলাম। শুনলাম রাতে দুজন চোর  ধরা পড়েছে। মাদরাসার কয়েদখানায় আটকে রাখা হয়েছে। বুকটা ছ্যাঁৎ করে উঠল, ওরা নয় তো! কাছে গিয়ে দেখি, অনুমান সত্যি! খুরশিদ কয়েদখানায় বসে তখনো নির্বিকারচিত্তে পান চিবুচ্ছে। আর পান-স্যাঙাত বেজার মুখে বসে আছে।

    আমরা কামরার সবাই গিয়ে অনেক বলে-কয়ে ছাড়িয়ে নিয়ে এলাম। কামরায় এসেই চেপে ধরলাম,
    -পানগুরু! ঝেড়ে কাশো দেখি চাঁদু!
    -আর বলিন না! রাথে ভীষণ পানের টক উঠল। প্রতিরাতে বাড়তি কয়েক খিলিব প্যাকেট করে নিয়ে আসি। কাল আনা হয়নি। বাইরে গেলাম পান খেতে। দুঃসাহসীক অভিযান। রেলস্টেশনে গেলাম। দোকান বন্ধ। ডাকবাংলা গেলাম, সব বন্ধ। থানার দুয়ারে গেলাম। মদীনা হোটেলের সামনের দোকানটাও তখন প্রায় বন্ধ হবে হবে করছে। দৌগে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। ওখানে দাঁড়িয়েই ডাবলখিলি সাঁটালাম। দশ খিলি বাড়তি পকেটে পুরে রওনা দিলাম।

    সব ভালোয় ভালোয় কেটে গেল। আমি গাছ বেয়ে উপরে উঠে গেছি, শিষ্য তখনো ওপারে। টেনে তুললাম। লাফ দিয়ে নামলাম। ওটাই ভুল হয়ে গেছে। দুপ করে আওয়াজ হলো। ভাগ্য খারাপ। দারোয়ান তোতা মিঞা তখন ওই এলাকায় টহল দিচ্ছিল। আওয়াজ শুনে তিন ব্যাটারি লাইট মারল। আর যায় কোথায়! আমি দৌড়ে পালাতে পারতাম। কিন্তু শিষ্যটা আলোর ঝলকানিতে বিমূঢ় হয়ে পড়ল। কী আর করা, ওর জন্যে আমিও আটকা পড়লাম।
    আহাঁ! হামনে মাঙায়ী সুরমেদানী
    লে আয়ি জালিম বেনারস কা জর্দা!
    একরাত কারাবাস করে আমাদের 'পানগাজী' আরও পান-রসিক হয়ে উঠল। প্রতি রাতেই তার সুর ঝংকৃত হতো,
    =পান খায়ে সাঁইয়া হামারো....

    ★★★

    এ তো গেল একদিনের ঘটনা। পান নিয়ে এমন হাজারো পানাহার আছে। পান-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খুরশিদের কিছু গবেষণা আছে।
    (ক) কোন পান বেশি মিষ্টি, গোড়ার, মধ্যের নাকি আগার? কোন এলাকার পান, মহেশখালী নাকি অন্য কোন জায়গার পান বেশি মিষ্টি?
    (খ) সুপুরির প্রকার নিয়েও আছে। পানিতে মদানো-গ্যাঁজানো সুপুরির স্বাদ বেশি নাকি শুকনোটার? শুকনোটারমধ্যেও সেদ্ধ করা সুপুরি নাকি সাধারণটা?
    (গ) পানের পিক ফেলা হবে কি না, ফেললে ক'বার?
    (ঘ) দিনে কয় খিলি মারতে হবে? কতক্ষণ পর পর?
    (ঙ) কীভাবে পান খেলে ঠোঁট বেশি লাল হবে?
    (চ) পান খাইয়ে কীভাবে 'ইয়ে'-কে বশ করা যায়! এটা ছিল খুরশিদ'স এক্সক্লুসিভ ওয়ান!

    পানবিষয়ক আরও কিছু 'অফ দ্য রেকর্ড' বিষয় খুরশিদের ট্যাঁকে ছিল। বিশেষ বিশেষ মুহুর্তে বের হতো সেগুলো। দুর্লভ মুক্তোর মতো। মাদরাসা ছুটির আগের রাতের আড্ডায়, পরীক্ষার শেষদিন বিকেলেই সাধারণত তার কাছ থেকে আমরা এসব দক্ষিণা পেতাম।

    এমনিতেই মাদরাসাজীবনে আমাদের আনন্দের উপকরণের কোনো অভাব ছিল না। তার ওপর খুরশিদের মতো যদি জীবন্ত 'পান খায়ে সাঁইয়া'-ধর্মী আনন্দ-বোমা সাথে থাকে, আর কিছু লাগে!

    ★★★

    খুরশিদের রেওয়ায়েত করা একটা পান-ঘটনা বলে শেষ করি।
    -(ওয়া বিহি ক্বালা হাদ্দাসানা খুরশিদ): আমাদের এক পাড়াতো ভাইয়ের বিয়ে। দাওয়াত পেলাম। পান পরিবেশনের দায়িত্বটাও যথারীতি আমার কাঁধেই বর্তায়। সব কাজ শেষ। দুলাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হবে। আমরা ভীষণ উত্তেজিত। এখনকার বোকাসোকা বরগুলো তো বাসরে যাওয়ার আগে 'রেড বুল' খায়। ভাবে তারাও 'বুল' হয়ে উঠবে! যত্তসব রাবিশ! আরে, ভালো করে একখিলি পান খেয়ে যা! আর কিছুই লাগবে না। এতেই 'বুল' বাবা ফুল হয়ে উঠবে। বদ্দাকে বললাম: 
    -খুইল্যা (সেজো ভাই)! একদম নিশ্চিত থাকুন। এক খিলি বিশেষ ফর্মুলায় পান বানিয়ে দিচ্ছি! দেখবেন কোন ফাঁকে রাত কেটে গেছে টেরও পাবেন না।
    -ঠিক আছে দে!
    আমর্ পান খাইয়ে বদ্দাকে ঠেলে ঠেসে 'সোহাগরাত'-রুমে ঢুকিয়ে দিয়ে এলাম। বদ্দা লাল ঠোঁটে, চকচকে চোখে চলে গেলেন। আমরা হঠাৎ একা হয়ে গেলাম। পাঁচ মিনিটও যায়নি, ভেতর বাড়ি থেকে হইচই শোনা গেল। কী হলো! কী হলো! দৌড়ে গেলাম। দুলা নাকি বেহুশ হয়ে গেছে। প্রথমে মাথা চক্কর দিয়েছিল, বড় বড় ঢেকুর উঠতে শুরু করেছিল। একপর্যায়ে বমি করে নেতিয়ে পড়েছে। দেখলাম, বেহুশ হয়নি।অর্ধচেতন অবস্হায় পৌঁছে গিয়েছিল। আসলে পানটা উত্তেজনার মধ্যে হজম করতে পারেনি। নতুন বউ অল্প সময়েই স্বামীর প্রেমে কুঁইকুঁই করে কাঁদছে। বর উঠল:
    -দুলাকে পান কে খাইয়েছে?
    -খুরশিদ্যে!
    খুইশ্যা হডে, ইতেরে দরি আন!
    দেখলাম, অবস্হা বেগতিক। এক দৌড়ে পালিয়ে এলাম। একমাস আর বাড়িমুখো হইনি। পান-চিকিৎসা বন্ধ!

    ★★★

    একটা পানীয় বাণী পড়ে বিদায় নিই:
    -পান আর নারীতে কোনো পার্থক্য নেই। পান কোমল, নারীও কোমল। পান বরজের মধ্যে মাচানের আড়ালে থাকে, নারীও পর্দার মধ্যে থাকে। এর ব্যতিক্রম হলে পান সূর্যের আলোয় নষ্ট হয়ে যায়, পর্দাহীন নারীও পুরুষের কুদৃষ্টিতে নষ্ট হয়ে পড়ে বা পুরুষকে নষ্ট হতে সহায়তা করে। এছাৃড়াও পান আর নারীর মধ্যে বড় একটা মিল আছে....(সেন্সরড)।
    (আও কামা কালা...)। -বিশিষ্ট পান-দার্শনিক খুরশিদ।

    বুধবার, ৬ মে, ২০২০

    একটি ভুল ভাবনা | রোযা কি অনাহার যাপন?

    রোযা কি অনাহার যাপন?

    রমযানের রোযার ব্যাপারে কারও কারও মন্তব্য শুনে মনে হয়, তারা যেন রোযাকে শুধুই একটি অনাহার যাপনের সাধনা মনে করে। ইসলামের রোযা যেন অন্যান্য ধর্মের সাধনার মতো শুধু একটি সাধনা। মনে রাখবেন, এ ভাবনা নিতান্তই ভুল। রোযা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত,  তাতে অনেক  হেকমত ও তাৎপর্য নিহিত রয়েছে।

    রোযার সুনির্দিষ্ট নিয়মনীতি, মাসায়েল ও পদ্ধতি ইসলামে নির্দেশিত রয়েছ,  যা আমরা খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মাদ মুস্তফা (সাঃ)  থেকে আল্লাহর ওহীর মাধ্যমে পেয়েছি।  রোযার সবচেয়ে গুরুত্বপূর্ণ হেকমত বা রহস্য হল তাকওয়া ও অন্তরের পবিত্রতা অর্জন করা। যেমন- সূরা বাকারার ১৮৩ নং আয়াতে বলা হয়েছে।

    পক্ষান্তরে অনৈসলামী সাধনা বা অনাহার যাপনের মূল উদ্দেশ্য হল শুধু রুহ বা আত্মার শক্তি অর্জন করা, অন্তরের পবিত্রতা বা তাকওয়া অর্জনের সঙ্গে যার সামান্যতম সম্পর্কও নেই। উপরন্তু তাদের সে সাধনা সম্পূর্ণ মনগড়া এবং ইবাদতের সঙ্গে তার সামান্যতম  সম্পর্কও নেই। সুতরাং ইসলামী রোযাকে বিজাতিদের মাঝে প্রচলিত সাধনার মতো একটি সাধনা মনে করা চরম মূর্খতা, যা থেকে তাওবা করা ফরয।

    সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

    রমাদান নাম করণের কারণ

    রমাদান (رمضان) শব্দটা ‘রমাদ’ (رمض) থেকে এসেছে যার অর্থ প্রচন্ড খরতাপে উত্তপ্ত হওয়া, দগ্ধ হওয়া বা পুড়ে যাওয়া। আরব’দের ভাষায় রমাদানে তাদের বকরীগুলো উত্তপ্ত সূর্যের নিচে ঘাস খেয়ে চড়িয়ে বেড়ানোর সময় প্রায়শই তাদের শরীর পুড়ে যেতো।
    .
    ইমাম কুরতুবী (রহ.) বলেন, “এই মাসের নাম করণ করা হয়েছে রমাদান কারণ এটি বান্দার গুনাহ সমূহকে নেক আমল দ্বারা পুড়িয়ে ফেলে।” [তফসীরে আল কুরতুবী, ২/২৭১]
    .
    ‘রমাদান’ — মুমিনদের জন্য রহমত, একটি সুবর্ণ সুযোগ অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার। পুরো রমাদানে বান্দার সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তা’লার পক্ষ থেকে তাঁর ক্ষমা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বান্দার এই প্রাপ্তিকে দাস মুক্তি পাওয়ার সাথে তুলনা করেছেন। দাস একবার মুক্ত করে দিলে তা আর ফিরিয়ে নেয়া যায়না। আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা একবার যদি তাঁর বান্দাকে ক্ষমা করে দেন তবে তিনি কি করে বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আল্লাহু আকবার!
    .
    আগামী রমাদান পর্যন্ত আমাদের অনেকেই হয়তোবা বেঁচে থাকবেনা। এই রমাদানে অনেকেই আর বেঁচে নেই যেমনটা ছিলেন গত রমাদানে। আমরা প্রত্যেক মুমিন বান্দারা এই রমাদানকে-ই আমাদের জীবনের শেষ রামাদান এবং গুনাহ মাফ করিয়ে নেওয়ার শেষ সুযোগ মনে করে ইবাদাতে মনযোগী হই বিইযনিল্লাহ।
    .
    বরকতময় এই মাসের শেষ রাতগুলো তে যখন আপনি শুধুই রাব্বে কারীমের সন্তুষ্টির জন্য সালাতে দাঁড়াবেন, যখন আপনার আর তাঁর সাক্ষাতের মাঝে আর কেউ থাকবেনা তখন দুআ’তে চোখ ভর্তি পানি নিয়ে তাঁর কাছে চাইবেন । মনের সমস্ত আবেগ ঢেলে দিয়ে বলবেন — হে আল্লাহ! আমার মা আমার প্রতি সবচেয়ে দয়াশীল। তিনি কখনো আমাকে কষ্ট দিবেন না, আমার থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। হে আল্লাহ! আপনি তো আমার মায়ের চাইতেও বেশি দয়াশীল। সুতরাং আমাকে কষ্ট থেকে রক্ষা করুন, আমার সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন।
    .
    হে আল্লাহ! আমি ছাড়া তো আপনার অনেক... অনেক... বান্দা আছে কিন্তু আমার তো আপনি ছাড়া আর কেউ নাই... কেউ নাই। অতএব আপনি,
    .
    আমাকে ক্ষমা করুন..
    আমাকে ক্ষমা করুন..

    আমাকে ক্ষমা করুন..

    শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

    ঈমান ভ্রাতৃত্বের দাবি

    ঈমানী ভ্রাতৃত্বের রয়েছে অনেক দাবি।...

    অভিজ্ঞতায় দেখা যায়, দীনি-দুনিয়াবি মতভেদের ক্ষেত্রে একে অপরকে উপহাস ও তাচ্ছিল্য করা, গীবত করা, মিথ্যা অপবাদ দেওয়া, কুধারণা পোষণ করা, কটূক্তি করা  খারাপ নামে বা মন্দ উপাধিতে ডাকা─ এসব বিষয়ের চর্চা হতে থাকে। লোকেরা যেন ভুলেই যায় (আমি বলি আলেমরাও তো বেমালুম ভুলে যায়) যে, কুরআন মজীদে এ বিষয়গুলোকে হারাম করা হয়েছে। প্রত্যেকের আচরণ থেকে মনে হয়, প্রতিপক্ষের ইজ্জত-আব্রু নষ্ট করা হালাল! মতভেদের কারণে তার কোনো ঈমানি অধিকার অবশিষ্ট নেই।

    অথচ এ তো শুধু মুমিনের হক নয়, সাধারণ অবস্থায় মানুষমাত্রেরই হক। একজন মানুষ অপর একজন মানুষের কাছে এই নিরাপত্তাটুকু পাওয়ার অধিকার রাখে। এমনকি যদি সে মুসলিমও না হয়।

    হায়! বিরোধ ও মতভেদের ক্ষেত্রে যদি আমরা প্রতিপক্ষকে অন্তত একজন মানুষ মনে করে তার গীবত শেকায়েত থেকে, মিথ্যা অপবাদ দেওয়া থেকে, উপহাস বিদ্রূপ করা থেকে এবং মন্দ নামে ডাকা থেকে বিরত থাকতাম! আল্লাহর রাসূলের সুন্নাহয় তো জীবজন্তু, এমনকি জড় বস্তুরও হক বর্ণিত হয়েছে। তো মতভেদকারী আর কিছু না হোক একজন প্রাণি তো বটে!!...

    হাদীসে যে হকগুলো বলা হয়েছে তা মুসলমানদের সাধারণ হক। তা পাওয়ার জন্য মুমিন ও মুসলিম হওয়া ছাড়া আর কোনো শর্ত নেই। সুতরাং দুজন মুসলিমের মাঝে বা দুইদল মুসলমানের মাঝে কোনো দীনি বা দুনিয়াবি বিষয়ে মতভেদ হলে সেখানেও এসব হক রক্ষা করতে হবে এবং শরীআতের এসব বিধান মেনে চলতে হবে।

    কোনো হাদীসে বলা হয় নি যে, দুই মুসলিমের মাঝে মতভেদ হলে তখন আর এসব হক রক্ষা করতে হবে না। বরং সেটিই তো আসল ক্ষেত্র হকগুলো রক্ষা করার। সাধারণত মতপার্থক্য দেখা দিলেই এ হকগুলো বিনষ্ট করা হয়। সুতরাং ওই ক্ষেত্রেই যদি সকলে তা রক্ষায় সতর্ক না হয় তাহলে আর সুন্নাহর অনুসরণ ও হাদীস মোতাবেক আমলের কী অর্থ থাকে?

    ───────────────
    মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, উম্মাহর ঐক্য পথ ও পন্থা, পৃ. ২৩ ও ৩০।

    বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

    শবে বরাতের রোজা

    ক্যাপশন যোগ করুন

     শবে বরাত উপলক্ষে পরের দিন ১৫ তারিখ অনেকেই রোজা রাখেন। এমনিতে কেউ চাইলে মাসের ১৫ তারিখ রোজা রাখতে পারে। কেননা পনেরো তারিখ হলো ‘আইয়্যামে বীয’ এর অন্তর্ভূক্ত। সে হিসেবে যদি কেউ ১৫ তারিখ রোজা রাখে, তাহলে সমস্যা নেই। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহি. বলেন-
    وأما صيام يوم النصف منه فغير منهي عنه، فإنه من جملة أيام البيض الغر المندوب إلى صيامها من كل شهر. وقد ورد الأمر بصيامه من شعبان بخصوصه،
    অর্থাৎ, শাবান মাসের ১৫ তারিখ রোজা রাখতে নিষেধ নেই। কারণ, ১৫ তারিখ হলো ‘আইয়্যামে বীজ’ এর অন্তর্ভূক্ত। আর প্রত্যেক মাসের এ তারিখে রোজা রাখা মুস্তাহাব। এছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে শাবান মাসে রোজা রাখতে বলেছেন। (লাতায়িফুল মাআরিফ পৃষ্ঠা নং, ১৮৯ দারুল হাদিস , কাহেরা।)

    কিন্তু  আমাদের দেশে বেশিরভাগ মানুষ ১৫ তারিখ রোজা রাখেন শবে বরাতের রোজা মনে করে। এ সংক্রান্ত  ‘ইবনে মাজাহ’ এর একটি রেওয়ায়াত দলিলস্বরূপ পেশ করা হয়। আলি রা. বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
    إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها . فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا . فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر
    অর্থাৎ, শাবান ১৪ তারিখ দিবাগত রাতে তোমরা নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। কেননা আল্লাহ তাআলা সে রাতের সূর্যাস্তের সময় দুনিয়ার আসমনে অবতরণ করেন এবং বলেন, আছো কি কোনো ক্ষমাপ্রার্থী? আমি তোমাকে ক্ষমা করবো। আছো কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তোমাকে রিজিক প্রদান করবো। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে সুবহে সাদিক উঁদিত হওয়া পর্যন্ত আল্লাহ তায়ালা ডাকতে থাকেন। (ইবনে মাজাহ, হাদিস নং ১৩৮৮, শায়খ ফুয়াদ আবদুল বাকী তাহকিককৃত।)

    শবে বরাতের সময় বেশিরভাগ মসজিদের মিম্বরে হাদিসটি উচ্চারিত হয়।   আলি রা. এর সূত্রে বর্ণিত এ হাদিসের উপর ভিত্তি করে অনেকেই শবে বরাত উপলক্ষে রোজা রাখেন। এজন্য হাদিসটি সম্পর্কে সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরছি।

    প্রথম কথা হলো, হাদিসটি সহিহ নয়। জয়িফ তথা দুর্বল। হাদিসের একজন বর্ণনাকারী হলো ইবনে আবি সাবরা। তার নাম হলো, আবু বকর ইবনে আবদুল্লাহ বিন আবু সাবরা আল মাদানি। ইমাম জাহাবি রহ. তার ব্যাপারে বলেনÑ
    أبو بكر بن عبد الله بن أبي سبرة ضعفه البخاري وغيره وروى عبد الله وصالح ابنا أحمد عن أبيهما قال: كان يضع الحديث، وقال النسائي: متروك وقال ابن معين ليس حديثه بشيء" اه.
    অর্থাৎ, ইমাম বুখারি রহ. এবং অন্যান্যরা তাকে যয়িফ তথা দুর্বল বলেছেন।
    আবদুল্লাহ বিন আহমদ এবং সালেহ বিন আহমদ তাদের পিতা ইমাম আহমদ বিন হাম্বল থেকে বর্ণনা করেন, তিনি বলেন, সে হাদিস জাল করতো।
    ইয়াহইয়া বিন মাঈন রহ. বলেন, তার বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। ( মিযানুল এতেদাল : ৪/৪১৪)
    এরপর ইমাম জাহাবি রহ. তার থেকে বর্ণিত মুনকার বর্ণনা সমূহের মাঝে এ হাদিস  উল্লেখ করেছেন।

     ইমাম ইবনে হিব্বান তার ব্যাপারে বলেন,
    "كان ممن يروي الموضوعات عن الأثبات لا يحل كتابة حديثه ولا الاحتجاج به بحال، كان أحمد بن حنبل يكذبه" اه.
    অর্থাৎ, সে গ্রহণযোগ্য বর্ণনাকারী থেকে জাল হাদিস  বর্ণনা করতো। তার সূত্রে বর্ণিত হাদিস  লেখা জায়েজ নেই। কোনো অবস্থাতেই তার বর্ণিত হাদিস দ্বারা দলীল দেওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল তাকে মিথ্যুক বলেছেন।

    হাফেয ইবনে হাজার আসকালানি রহ. তার সম্পর্কে বলেন,
    أبو بكر بن عبد الله بن محمد بن أبي سبرة بفتح المهملة وسكون الموحدة بن أبي رهم بن عبد العزى القرشي العامري المدني قيل اسمه عبد الله وقيل محمد وقد ينسب إلى جده رموه بالوضع وقال مصعب الزبيري: كان عالما من السابعة مات سنة اثنتين وستين ق.
    অর্থাৎ তাকে হাদিস  জাল করার অভিযোগে অভিযুক্ত করা হয়। মুসআব বলেছেন, তিনি আলেম ছিলেন। (তাকরিবুত তাহজিব, তরজমা নং  ৭৩১২)

    আলী ইবনুল মাদিনি রহ. বলেন-
    كان ضعيفا في الحديث
    অর্থাৎ হাদিস  বর্ণনার ক্ষেত্রে সে যয়ীফ তথা দুর্বল।
    তিনি অন্যত্র বলেন-
    كان منكر الحديث هو عندي مثل بن أبي يحيى
    অর্থাৎ সে আপত্তিকর বর্ণনাকারী। আমার নিকট সে ইবনে আবি ইয়াহইয়া এর মতো।
    ইমাম নাসাঈ বলেন-
    متروك الحديث
    অর্থাৎ সে হাদিস  বর্ণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।
    ইমাম ইবনে আদি রহ. বলেন-
    عامة ما يرويه غير محفوظ وهو في جملة من يضع الحديث
    অর্থাৎ তার অধিকাংশ বর্ণনা মাহফুয নয়। সে হাদিস  জালকারীদের মধ্যে অন্তর্ভূক্ত।
    ইমাম সাজী বলেন-
    عنده منا كير
    সে আপত্তিকর বর্ণনাকারী।
    হাকেম আবু আবদুল্লাহ বলেন-
    يروي الموضوعات عن الاثبات مثل هشام بن عروة وغيره
    সে গ্রহণযোগ্য বর্ণনাকারী থেকে জাল হাদিস  বর্ণনা করে। হিশাম ইবনে উরওয়া এবং অন্যদের মতো। (তাহজিবুত তাহজিব, ১২/৩২ দারুল ফিকর, বায়রুত, প্রথম সংস্করণ।) 

    ইমাম ইবনে সাদ রহ. বলেন-
    كان كثير الرحلة والسماع والرواية ولي قضاء مكة لزياد الحارثي وكان يفتي بالمدينة
    হাদিস  শুনা এবং বর্ণনা করার জন্য তিনি অনেক সফর করেছেন। তিনি মদীনায় ফতোয়া দিতেন।

     ইমাম যাহাবি রহ. বলেন-
    الفَقِيْهُ الكَبِيْرُ، قَاضِي العِرَاقِ، أَبُو بَكْرٍ بنُ عَبْدِ اللهِ بنِ مُحَمَّدِ بنِ أَبِي سَبْرَةَ بنِ أَبِي رُهْمٍ –   وَهُوَ ضَعِيْفُ الحَدِيْثِ مِنْ قِبَلِ حِفْظِه.
    অর্থাৎ তিনি উঁচু মাপের ফকীহ ছিলেন। ইরাকের বিচারক ছিলেন। স্মৃতি শক্তির কারণে তিনি হাদিস  বর্ণনার ক্ষেত্রে দুর্বল। (সিয়ারু আলামিন নুবালা : ১৩/৩৭৪, শায়খ শুয়াইব আরনাউত তাহকিককৃত)

    মোটকথা হলো- অধিকাংশ ইমামের মতে ইবনে আবি সাবরা হলেন মারাত্মক দুর্বল বর্ণনাকারী। কেউ কেউ থাকে হাদিস  জালকারীও বলেছেন। এজন্য তার বর্ণিত এ হাদিস  হলো চূড়ান্ত পর্যায়ের দুর্বল।  আল্লামা ইবনুল জাওযী রহ. ‘আল ইলালুল মুতানাহিয়াহ’ এর মধ্যে বর্ণনাটি উল্লেখ করে বলেন-
    هذا حديث لا يصح
    অর্থাৎ বর্ণনাটি সহিহ নয়। (আল ইলালুল মুতানাহিয়াহ : ৩/৫৬১)

    এখানে একটি বিষয় লক্ষণীয় যে,  আলী রা. এর সূত্রে বর্ণিত হাদিসের প্রথম অংশের ভাবার্থ আরও অনেক সহিহ হাদিস  দ্বারা প্রমাণিত। অর্থাৎ, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতের ফজিলত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিস  দ্বারা প্রমাণিত। কিন্তু রোজার বিষয়টি শুধুমাত্র আলি রা. এর বর্ণনায় রয়েছে। আর এ হাদিসটি মুনকার।

    ১৫ তারিখ যেহেতু ‘আইয়্যামে বীজ’ এর অন্তর্ভূক্ত, এজন্য কেউ চাইলে সে হিসেবে  সেদিন রোজা রাখতে পারে। যেমনটা বলেছেন আল্লামা ইবনে রজব হাম্বলী রহ.। কিন্তু শবে বরাত উপলক্ষে বিশেষ রোজা প্রমাণিত নয়৷

    শবে বরাত সম্পর্কে ইমামগণ কী বলেন?


    শবে বরাতের ফযীলত যেমনভাবে সহীহ হাদীস দ্বারা প্রমাণিত, এমনভাবে উম্মতের বরেণ্য ইমামগণ এ রাতের মর্যাদাকে স্বীকার করেছেন। এখন কয়েকজন ইমামের বক্তব্য উল্লেখ করছি।

    শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন,
    وأما ليلة النصف من شعبان ففيها فضل وكان في السلف من يصلي فيها لكن الاجتماع فيها لإحيائها في المساجد بدعة وكذلك الصلاة الألفية
    অর্থাৎ শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতের ফযীলত রয়েছে। সালাফের অনেকেই এ রাতে নামায পড়েছেন। কিন্তু সম্মিলিতভাবে  মসজিদে সে রাত জাগা বেদয়াত।  এমনভাবে জামাতে নামায পড়াও বেদয়াত।( আল ফাতাওয়াল কুবরা, ইবনে তাইমিয়া ১/৩০১)

    ১.ইবনে তাইমিয়া রহ. (মৃত্যু ৭২৭হি.) আরো বলেন,
    ومن هذا الباب ليلة النصف من شعبان فقد روى في فضلها من الأحاديث المرفوعة والآثار ما يقتضي أنها ليلة مفضلة وأن من السلف من كان يخصها بالصلاة فيها وصوم شهر شعبان قد جاءت فيه أحاديث صحيحة ومن العلماء من السلف من أهل المدينة وغيرهم من الخلف من أنكر فضلها وطعن في الأحاديث الواردة فيها كحديث إن الله يغفر فيها لأكثر من عدد شعر غنم بني كلب وقال لا فرق بينها وبين غيرها
     لكن الذي عليه كثير من أهل العلم أو أكثرهم من أصحابنا وغيرهم على تفضيلها وعليه يدل نص أحمد لتعدد الأحاديث الواردة فيها وما يصدق ذلك من الآثار السلفية وقد روى بعض فضائلها في المسانيد والسنن وإن كان قد وضع فيها أشياء أخر
    অর্থাৎ শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতের ফযীলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস এবং আরো অনেক আছার বর্ণিত হয়েছে। যেগুলো দ্বারা এ রাতের ফযীলত প্রমাণিত হয়। সালাফের অেেনকেই এ রাতে বিশেষ করে নামায পড়তেন। শাবান মাসের রোযা সম্পর্কে অনেক সহীহ হাদীস এসেছে। সালাফদের থেকে মদীনার অনেক উলামায়ে কেরাম এবং পরবর্তী কেউ কেউ শবে বরাতের ফযীলতকে অস্বীকার করেছেন এবং এ সংক্রান্ত হাদীসগুলোর ব্যাপারে আপত্তি করেছেন। বিশেষত বনু কালব গোত্রের বকরীর পশম পরিমাণ লোক ক্ষমা করে দেয়ার হাদীস।
    কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম এবং আমাদের অনুসৃতদের মত হলো: এ রাতের ফযীলত রয়েছে। ইমাম আহমদ রহ. এর নস এ কথার দালালাত করে। কেননা এ রাতের ফযীলত বিভিন্ন হাদীসে বিভিন্নভাবে এসেছে। সালাফ থেকে বর্ণিত আছার সেগুলোর সত্যায়ন করে। ‘মুসনাদ’ এবং ‘সুনান’ এর কিতাবাদিতে এ রাতের ফযীলত বর্ণিত হয়েছে। যদিও এ রাতের ফযীলত সম্পর্কে কিছু বর্ণনা জাল করা হয়েছে।( ইকতিযাউস সিরাতিল মুসতাকীম, ১/৩০২)

    ইবনে তাইমিয়া রহ. এর বক্তব্য থেকে দুটি বিষয় স্পষ্ট হলো। প্রথমত শবে বরাতের ফযীলত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদের যে সমস্ত ভায়েরা বলে থাকেন যে, সহীহ হাদীস দ্বারা শবে বরাতের ফযীলত প্রমাণিত নয়, ইবনে তাইমিয়া রহ. এর বক্তব্য অনুসারে তাদের কথা সঠিক নয়। দ্বিতীয়ত: সালাফের অনেকেই সে মর্যাদাপূর্ণ রাতে একাকী নামায পড়েছেন। তবে সম্মিলিতভাবে মসজিদে এক সাথে নামায আদায় করা বেদয়াত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের থেকে সম্মিলিতভাবে এমন আমল প্রমাণিত নয়। এজন্য আমাদের দেশে যারা মুতলাকভাবে বলে দেন যে, এ রাতে বিশেষ কোনো আমল নেই, ইবনে তাইমিয়া রহ. এর বক্তব্য অনুসারে তাদের কথাও সঠিক নয়। কেননা সালাফরা এ রাতে একাকী নামায পড়েছেন।

    ২..  ইমাম ইবনে আমীর আল হাজ আসসানআনী মালেকী রহ. (মৃত্যু ৭৩৭ হি.) বলেন,
    وَبِالْجُمْلَةِ فَهَذِهِ اللَّيْلَةُ ، وَإِنْ لَمْ تَكُنْ لَيْلَةَ الْقَدْرِ فَلَهَا فَضْلٌ عَظِيمٌ وَخَيْرٌ جَسِيمٌ وَكَانَ السَّلَفُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ يُعَظِّمُونَهَا وَيُشَمِّرُونَ لَهَا قَبْلَ إتْيَانِهَا فَمَا تَأْتِيهِمْ إلَّا وَهُمْ مُتَأَهِّبُونَ لِلِقَائِهَا ، وَالْقِيَامُ بِحُرْمَتِهَا عَلَى مَا قَدْ عُلِمَ مِنْ احْتِرَامِهِمْ لِلشَّعَائِرِ عَلَى مَا تَقَدَّمَ ذِكْرُهُ هَذَا هُوَ التَّعْظِيمُ الشَّرْعِيُّ لِهَذِهِ اللَّيْلَةِ ، ثُمَّ جَاءَ بَعْضُ هَؤُلَاءِ فَعَكَسُوا الْحَالَ كَمَا جَرَى مِنْهُمْ فِي غَيْرِهَا
    অর্থাৎ শবে-বরাতের মর্যাদা যদিও শবে কদরের  মত নয়, কিন্তু তারপরও সে রাতের অনেক মর্যাদা এবং কল্যাণ রয়েছে। সালাফরা এ রাতকে গুরুত্ব দিতেন এবং  এ রাত আসার আগে অপেক্ষা করতেন। এ রাত আসলে তারা পুরো রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। এ রাতের বিশেষ ফযীলতের কারণে।  এর পর কিছু লোক আসলো এর বিপরীত।  তারা পূর্বের অবস্থাকে পাল্টিয়ে দিলো।(.  আল মাদখাল, ১/২৯৯)

    ৩. হাফেয ইবনুল কায়্যিম রহ. (মৃত্যু ৭৫১হি.) বলেন,
    وقد صح وتقرر واتضح عند جميع أهل الديانة والسنة والجماعة من السلف الماضين. والصحابة والتابعين من الأئمة المهتدين الراشدين المشهورين إلى زماننا هذا أن جميع الآي الواردة عن الله تعالى في ذاته وصفاته والأخبار الصادقة الصادرة عن رسول الله صلى الله عليه وسلم في الله وفي صفاته التي صححها أهل النقل. وقبلها النقاد الأثبات، يجب على المرء المسلم المؤمن الموفق الإيمان بكلاحد منه كما ورد
    অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, অনুসৃত ইমামগণ সহ সালাফের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামগণের কাল বেয়ে আমাদের জামানা পর্যন্ত সকলের সহীহ এবং স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, আল্লাহর যাত এবং সিফাত সম্পর্কিত সকল আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকল সত্য সংবাদ, তার সিফাত সংক্রান্ত সে সব বর্ণনা যেগুলোকে শাস্ত্রবিদগণ সহীহ বলেছেন এবং গ্রহণ করেছেন। প্রত্যেক মুসলমানের উপর সেগুলোর উপর ঈমান আনা ওয়াজিব।
    এরপর আল্লামা ইবনুল কায়্যিম রহ. বলেন,
    وجميع ما لفظ به المصطفى صلى الله عليه وسلم، من صفاته كغرسه جنته الفردوس بيده وشجرة طوبى بيده، وخط التوراة بيده والضحك والتعجب ووضعه القدم على النار فتقول قط قط. وذكر الأصابع والنزول كل ليلة إلى سماء الدنيا، وليلة الجمعة وليلة النصف من شعبان وليلة القدر.
    এরপর তিনি কোনো কোন বিষয়ের উপর ঈমান আনতে হবে, এ আলোচনা করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সবগুলোর উপর ঈমান আনতে হবে।
    এরপর তালিকায় বলেন, প্রত্যেক রাতে আল্লাহ তায়ালা আসমানে অবতরণ। জুমার রাতের ফযীলত। দুই ঈদের রাতের ফযীলত। শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতের ফযীলত এবং শবে কদরের ফযীলতের উপর ঈমান আনতে হবে। .( ইজতিমাউল জুয়ূশিল ইসলামিয়া, পৃষ্ঠা নং, ৭৫-৭৬)

    ইবনুল কায়্যিম রহ. হলেন ইবনে তাইমিয়া রহ. এর হাতেগড়া শিষ্য। আমাদের যে সমস্ত ভায়েরা বলে থাকেন যে, শবে বরাতের ফযীলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহভাবে প্রমাণিত নয়, তারা ইবনে তাইমিয়া এর মত ইবনুল কায়্যিম রহ. দ্বারাও বেশ কিছু মাসআলায় দলীল পেশ করেন।  কিন্তু আমরা দেখতে পেলাম যে, ইবনুল কায়্যিম রহ. শবে বরাতের ফযীলতের উপর প্রত্যেক মুসলামানের ঈমান আনার কথা বলেছেন।

    ৪. আল্লামা ইবনে রজব  হাম্বলি রহ. (মৃত্যু:৭৯৫) বলেন,
    وأما صيام يوم النصف منه فغير منهي عنه، فإنه من جملة أيام البيض الغر المندوب إلى صيامها من كل شهر. وقد ورد الأمر بصيامه من شعبان بخصوصه، ففي سنن ابن ماجه بإسناد ضعيف عن علي عن النبي - صلى الله عليه وسلم ......
    أنه يكره الاجتماع فيها في المساجد للصلاة والقصص والدعاء. ولا يكره أن يصلي الرجل فيها لخاصة نفسه. وهذا قول الأوزاعي إمام أهل الشام وفقيههم وعالمهم، وهذا هو الأقرب إن شاء الله تعالى...........
    فينبغي للمؤمن أن يتفرغ في تلك الليلة لذكر الله تعالى، ودعائه بغفران الذنوب، وستر العيوب، وتفريج الكروب، وأن يقدم على ذلك التوبة، فإن الله تعالى يتوب فيها على من يتوب.
    অর্থাৎ শাবান মাসের পনের তারিখ রোযা রাখতে সমস্যা নেই। কেননা পনের তারিখ হলো ‘আইয়্যামে বীয’ এর অন্তর্ভূক্ত। প্রত্যেক মাসের সে তারিখে রোযা রাখা সুন্নাত। এছাড়া বিশেষ করে শাবান মাসে রোযা রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুর্বল সনদে হাদীস বর্ণিত হয়েছে।
    এরপর তিনি শবে বরাতে রাত্রি জাগা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, কেউ কেউ নামাজ, কিসসা, কাহিনী বর্ণনা এবং দোয়ার জন্য মসজিদে একত্রিত হওয়াকে মাকরুহ বলেছেন। তবে সে রাতে একাকী নামায পড়া মাকরুহ নয়। এমনটা হলো শামের ইমাম আওযায়ী এবং শামের অন্যান্য ফকীহ এবং আলেমদের মত। আমার মতে এ মত হলো বিশুদ্ধতার অধিক নিকটবর্তী।
    এরপর এ রাতের ফযীলত সংক্রান্ত হাদীসগুলো নিয়ে পর্যালোচনা করার পর লিখেন: মুমিনদের জন্য উচিৎ হলো, সে রাতে বেশি করে আল্লাহর জিকির করা। নিজের গোনাহের জন্য ক্ষমা চেয়ে , নিজের দোষ-ত্রæটি গোপন রাখার জন্য, বিপদে রাস্তা দেখানোর জন্য আল্লাহর নিকট দোয়া করা। তবে এগুলোর আগে তাওবা করা। কেননা এ রাতে তওবাকারীর তওবাকে আল্লাহ তায়ালা কবুল করেন।( লাতায়িফুল মাআরিফ, পৃষ্ঠা নং, ১৮৮-১৯০, দারুল হাদীস কাহেরা)

    ৫. আল্লামা আবদুল হাই লাখনোভী রহ. ( মৃত্যু:১৩০৪ হি.) বলেন,
    وفي الباب أحاديث أخر أخرجها البيهقي وغيره على ما بسطها ابن حجر المكي في الإيضاح والبيان دالة على أن النبي أكثر في تلك الليلة من العبادة والدعاء وزار القبور ودعا للأموات فيعلم بمجموع الأحاديث القولية والفعلية استحباب إكثار العبادة فيها فالرجل مخيربين الصلاة وبين غيرها من العبادات فإن اختار الصلاة فكمية أعداد الركعات وكيفيتها مفوضة إليه ما لم يأت بما منعه الشارع صراحة أو إشارة
    অর্থাৎ শবে বরাতের ফযীলত সংক্রান্ত আরো হাদীস রয়েছে। যেগুলো ইমাম বায়হাকী সহ আরো অনেকে তাখরীজ করেছেন। ইবনে হাজার মাক্কী ‘আল ঈজাহ ওয়াল বায়ান’ নামক কিতাবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যেগুলো দ্বারা বুঝা যায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাতে বেশি করে ইবাদত করতেন। দোয়া করতেন। কবর জিয়ারত করতেন। মায়্যিতের জন্য দোয়া করতেন। এ সমস্ত হাদীস দ্বারা এ রাতে বেশি ইবাদত করা মুস্তাহাব প্রমাণিত হয়।
    ইবাদতের ক্ষেত্রে মানুষ ইচ্ছা স্বাধীন। চাইলে নামায পড়তে পারে। আবার অন্য ইবাদত ও করতে পারে। যদি নামায পড়ে, তাহলে রাকাত সংখ্যা এবং পদ্ধতি তার নিজের ইচ্ছাধীন। তবে স্পষ্ট বা ইশারাগতভাবে শরীয়তে নিষিদ্ধ কোনো বিষয় নামাযে যোগ করতে পারবে না। অন্যথায় সে নামায জায়েয হবেনা। (আল আছারুল মারফুআ, পৃষ্ঠা নং ৬৭)

    ৬. ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী রহ. (১৩৫২ হি.) বলেন,
    "هذه الليلة ليلة البراءة وصح الروايات في فضل ليلة البراءة وأما ما ذكر أرباب الكتب من الضعاف والمنكرات فلا أصل لها"
    অর্থাৎ এই রাত হলো বারাআত এর রাত্রি। এছাড়া শবে বরাতের ফযীলত সংক্রান্ত সহীহ হাদীস রয়েছে।  এছাড়া কিতাবাদিতে যয়ীফ এবং মুনকার বর্ণনা উল্লেখিত হয়েছে, যেগুলোর কোনো ভিত্তি নেই।( আল উরফুশ শাযী, তিরমিযীর সাথে সংযুক্ত, ১/১৫২)

    ৭.  মাওলানা আবদুর রহমান মুবারকপুরী রহ. (১৩৫৩ হি.) বলেন,
    اعلم أنه قد ورد في فضيلة ليلة النصف من شعبان عدة أحاديث مجموعها يدل على أن لها أصلاً،
    অর্থাৎ শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতের ফযীলত সম্পর্কে অনেকগুলো হাদীস বর্নিত হয়েছে। যেগুলোর সমষ্টি দ্বারা বুঝা যায় যে, এ রাতের ফযীলতের ভিত্তি রয়েছে। ( তুহফাতুল আহওয়ায়ী, ৩/১৬১)

    ৮. শায়খ নাসীরুদ্দীন আলবানী রহ. (১৪২০হি.) বলেন,
    حديث صحيح ، روي عن جماعة من الصحابة من طرق مختلفة يشد بعضها بعضا و هم معاذ
    ابن جبل و أبو ثعلبة الخشني و عبد الله بن عمرو و أبي موسى الأشعري و أبي هريرة
    و أبي بكر الصديق و عوف ابن مالك و عائشة .
    و جملة القول أن الحديث بمجموع هذه الطرق صحيح بلا ريب و الصحة تثبت بأقل منهاعددا ما دامت سالمة من الضعف الشديد كما هو الشأن في هذا الحديث ، فما نقلهالشيخ القاسمي رحمه الله تعالى في " إصلاح المساجد " ( ص ১০৭ ) عن أهل التعديل
    و التجريح أنه ليس في فضل ليلة النصف من شعبان حديث صحيح ، فليس مما ينبغيالاعتماد عليه ، و لئن كان أحد منهم أطلق مثل هذا القول فإنما أوتي من قبل
    التسرع و عدم وسع الجهد لتتبع الطرق على هذا النحو الذي بين يديك . و الله
    تعالى هو الموفق .
    অর্থাৎ শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ তায়ালা সৃষ্টির দিকে রহমতের দিকে তাকানো সংক্রান্ত হাদীস সহীহ। সাহাবাদের একটি জামাত থেকে হাদীসটি বর্ণিত হয়েছে। একজনের বর্ণনা অপরজনের বর্ণনাকে শক্তিশালী করে।
    এরপর সবগুলো হাদীস নিয়ে দীর্ঘ আলোচনার পর বলেন, সবগুলো সনদ হিসাবে হাদীসটি সন্দেহাতীতভাবে সহীহ। এরচেয়ে কম সংখ্যায় হাদীস বর্ণিত হলে সেটা সহীহ হয়। যতক্ষণ হাদীসটি বেশি দুর্বল না হয়। এজন্য শায়খ  কাসেমী রহ. ‘ইসলাহুল মাসাজিদ’ এ যে কথা বর্ণনা করেছেন: “ শবে বরাতের ফযীলত সম্পর্কে কোনো সহীহ হাদীস নেই” সেটা কথা গ্রহণযোগ্য নয়। যদি কেউ এমনটা বলে থাকেন, সেটা বলবেন তার কম মেহনত এবং তাড়াহুড়ার কারণে। (. সিলসিলাতুল আহাদিসিস সাহীহা, হাদীস নং ১১৪৪)

    আমাদের দেশে যারা বলে বেড়াচ্ছেন যে, শবে বরাতের ফযীলত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়, মাওলানা আবদুর রহমান মুবারকপুরী এবং শায়খ নাসীরুদ্দীন আলবানী তাদের মাথার তাজ। তারা দুইজন স্পষ্ট স্বীকার করেছেন যে, শবে বরাতের ফযীলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ হাদীস দ্বারা প্রমাণিত! আশা করি তারা সঠিক বিষয়টি অনুধাবন করবেন।

    এখানে বিভিন্ন মাযহাবের এবং বিভিন্ন মতাদর্শের আলেমদের বক্তব্য তুলে ধরলাম। তারা সকলেই শবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতে যাকে আমরা শবে বরাত বলে থাকি, এর ফযীলতের কথা স্বীকার করেছেন। সকলেই বলেছেন যে, এ রাতে আল্লাহ তায়ালা সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এজন্য মানুষ রাত জেগে একাকী নিভৃতে আল্লাহ তায়ালার ইবাদত করবে। তওবা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সে রাতে ইবাদত করেছেন, এটাও হাদীস দ্বারা প্রমাণিত। এছাড়া যুগ যুগ ধরে সমস্ত উম্মত সে রাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এজন্য এ রাতের ফযীলত থাকা সর্বজনস্বীকৃত বিষয়। এ রাতের ফযীলতকে অস্বীকার করার অর্থ হলো- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনেকগুলো সহীহ হাদীস অস্বীকার করা। যদিও শবে বরাত উপলক্ষে অনেক রুসম এবং বানোয়াট আমল আমাদের সমাজে প্রসিদ্ধ, সেগুলোকে অস্বীকার করা যেতে পারে। সেগুলো সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা যেতে পারে! কিন্তু সাধারণভাবে শবে বরাতের ফযীলতকে অস্বীকার করা কোনোভাবে সম্ভব নয়। কারণ এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো সহীহ হাদীস বর্ণিত হয়েছে।  আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন।  আমীন।

    বক্তাদেরপ্রতি অনুরোধ।

    অনেক মাহফিলে দেখা যায় কিছু বক্তা স্টেজে উঠে বক্তৃতা শুরু করে। অনেক কথাবার্তা (যেমন; উপস্থিত সম্মানিত  অমুক-তমুক.....) বলার পর সালাম দেন।

    আমি অবাক! আলেমগণ কিভাবে এমন করেন!? উনাদের তো জানা 'আগে সালাম পরে কালাম' (কথাবার্তা)। কিন্তু আফসোস! অনেক আলেম সাধারণ মানুষের মতো, রাজনৈতিক নেতাদের মতো; এই সেই বলে সালাম দেন। এটি ভুল জনাব।
    আমি আপনি (আলেম সমাজ) যদি এমন করি তাহলে তো সাধারণ মানুষ এমন করবেই। সেটাকে সঠিক ভাববেই।

    তাই আসুন আমরা পরিবর্তন হই। সমাজ পরিবর্তন করি। রাসূলের সুন্নত পালন করি। তাই নিজে আমল করি ও অপরকে বলি- " আগে সালাম, পরে কালাম।

    শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

    হিউম্যান মিল্ক ব্যাংককে না বলুন।

    কত বড় হারাম ঘটনা ঘটতে চলেছে!
    নাউজুবিল্লাহ,আস্তাগফিরুল্লাহ।

    ঢাকার শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটটি (ICMH) সরকার, বিভিন্ন এনজিও এর অনুদান এবং প্রতিষ্ঠানের নিজস্ব আয় দিয়ে চলে। ইনস্টিটিউটটি স্বায়ত্তশাসন অধিকারও ভোগ করে।

    সম্প্রতি তারা 'হিউমেন মিল্কব্যাংক' চালু করেছে। যাদের   সন্তান মারা গেছে বা সন্তানকে খাওয়ানোর পরও যেসব মায়েদের বুকের দুধ অতিরিক্ত আছে তারা চাইলে সেই মিল্ক ব্যাংকে তা দান করতে পারবে। আর যাদের প্রয়োজন তারা সেখান থেকে তা নিতে পারবে।

    বিস্তারিত এই লিংকে দেখুন
    https://m.facebook.com/story.php?story_fbid=1350091818486220&id=308272919334787

    দেশে এই ধরনের বিষয় এটাই প্রথম। জ্ঞাত তথ্যানুসারে  মুসলিম বিশ্বের কোথাও এ ধরনের কোনও মিল্কব্যাংক নেই। ওআইসি এর ইসলামি ধর্মীয় বিধান বিষয়ক বোর্ড ‘মাজমাউল ফিকহিল ইসলামী’ (International Islamic jurist of OIC) মিল্কব্যাংককে হারাম ঘোষণা করেছে।

    ইসলামি শরীয়াতের অন্যতম ভিত্তি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। মিল্কব্যাংক এই পদ্ধতিকে ধ্বংস করবে। বহু অজানা দুধ ভাই বোন হবে। যাদের মধ্যে বিয়ে হারাম। অথচ অজ্ঞাতেই বহু হারাম বিবাহ হওয়ার আশঙ্কা থাকবে।

    ফলত তাঁরা ঐক্যমতের ভিত্তিতে মিল্কব্যাংককে হারাম বলেছেন।

    ১। মিল্কব্যাংকে দুধ দান করা।
    ২। মিল্কব্যাংক থেকে দুধ পান করানো।
    ৩। মিল্কব্যাংক স্থাপন।

    এই সবকটিই হারাম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন,

    'তোমাদের জন্য নিষিদ্ধ (বিয়ের জন্য)… তোমাদের দুধ মাতা, দুধ বোন।'- সূরা নিসা ২৩

    আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

    'রক্তের সম্পর্কের ভিত্তিতে যেসব স্বজনেরা (বিয়ের জন্য) হারাম তদ্রূপ দুধপানের সম্পর্কের ভিত্তিতেও তারা হারাম।' (বুখারী, মুসলিম)

    এর উপরই উম্মতের ইজমা। সুতরাং মিল্কব্যাংক গড়ে তোলার মত অনৈসলামিক, ঈমান বিধ্বংসী কোনও প্রজেক্ট মেনে নেওয়া যায় না৷

    গণমাধ্যমের বরাতে  জানা গেছে 'বেসরকারি অনুদানে' এবং ইন্সটিটিউটের নিজস্ব উদ্যোগে এই মিল্কব্যাংক গড়ে তোলা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক উদ্বোধন বাকি।

    সেই 'বেসরকারি অনুদানের' উৎসটা তারা জানায় নি। সেই উৎসটা জানা গেলে আরেকটু খোলাসা হওয়া যেত এই আপাত 'মহৎকর্মের' আড়ালে ইসলামী বিধানের  বিরুদ্ধে এতবড়ো পদক্ষেপ ঠিক কাদের সহায়তায় শুরু।

    অবশ্যই এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এর বিরুদ্ধে নিজের ঈমানী তাকিদেই আমাদের আওয়াজ তুলতে হবে। ইসলামি বিধানের এইরকম অপনোদনের শুরু বাংলাদেশে থেকে হতে দেওয়া যায় না। 

    আমার সবিনয় আর্জি, সরকার যেন অবিলম্বে এই ব্যাপারে হস্তক্ষেপ করে। কালবিলম্ব না করেই এটা বন্ধ করতে হবে। প্রয়োজনে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ রুখতে আইন প্রণয়ন করতে হবে।

    কোন এনজিও এই অর্থায়ন করেছে তাও জাতির কাছে খোলাসা করতে হবে।  ওআইসির ফিকহি বোর্ড এটাকে নিষিদ্ধ করার পরও এ ধরনের উদ্যোগ সন্দেহজনক। ইন্সটিটিউট কর্তৃপক্ষকেও 'মহৎ' হওয়ার আড়ালে এই ধরনের হীন কীর্তির জন্য ক্ষমা চাইতে হবে।

    সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

    স্বাধীনতা দিবস ২০১৯

    স্বাধীনতা! ও স্বাধীনতা!!
    কোথায় তুই?
    আচ্ছা, তোমরা কি কেউ আমার স্বাধীনতাকে দেখেছো?
    আমার স্বাধীনতা হারিয়ে গেছে।
    ওকে খুঁজে পাচ্ছি না।
    কেউ কি দেখেছো
     আমার স্বাধীনতাকে?
    .
    এই যে ভাই, একটু সরেন দেখি।
    এদিকে কি কাজ?
    আমার স্বাধীনতা এদিকে গেছে নাকি?
    ওদিকে যাওয়া যাবেনা।
    এদিকে গণভবন।
    ওও আচ্ছা।
    .
    আচ্ছা দেখি এখানে এত জটলা কিসের?
    আমার স্বাধীনতা কি এদিকে গেছে?
    এই এদিকে যাওয়া যাবে না । রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ।
    কেন ভাই?
    মন্ত্রী আসবেন। মুক্তিযোদ্ধা মন্ত্রী।  ওও আচ্ছা।
    .
    এই রিকশাওয়ালা, একটু জলদি চলো না।
    আমার স্বাধীনতাকে খুঁজতে হবে।
    কেমনে চলুম হুহ? দেখেন না কি জ্যাম রাস্তায়।
    কিসের জ্যাম?
    রাস্তা বন্ধ করে সমাবেশ করছে। বাক স্বাধীনতার জন্য।
    আরে কি বলেন?
    .
    এ কেমন দেশ! এখানে তো আমার স্বাধীনতাকে খুঁজে পাওয়া যাবে না।
    ওকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম।
    ভাগ্যে থাকলে আপনা আপনিই ফিরে আসবে.....।

    হাওর বিলাসের জলযাত্রা

    হাওর বিলাসের জলযাত্রা স্মৃতি হিসাবে ছবিগুলো রাখলাম হাওরের বুকে গাছগাছালি অসাধারণ লাগে নৌকার মধ্যে একটি স্মৃতি  টাঙ্গুয়ার হাওরের সাঁতার কাট...